সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শপথ নিলেন ৫ জন বিচারপতি । কিন্তু ভাল কী কমবে ?

নতুন পাঁচ বিচারপতি শপথ নিয়েছেন। তার পরেও কলকাতা হাই কোর্টে ৫০ শতাংশ বিচারপতি পদ ফাঁকা। নতুন বিচারপতিরা দায়িত্ব নেওয়ায় আইনজীবীদের অনেকেই বলছেন, মামলা নিষ্পত্তির হার তুলনায় বাড়বে। তবে আইনজীবীদের অনেকে এ-ও মনে করছেন, হাই কোর্টে যে পরিমাণ মামলা জমে রয়েছে তাতে আরও বিচারপতি নিয়োগ করা প্রয়োজন বলে । ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিডের তথ্য অনুযায়ী, কলকাতা হাই কোর্টে বর্তমানে প্রায় ২ লক্ষ ৬২ হাজার মামলা বকেয়া রয়েছে। তার মধ্যে অধিকাংশই দেওয়ানি মামলা। গত এক মাসে ৫৬৩৬টি মামলার নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে ৩১৫৫টি দেওয়ানি এবং ২৪৮১টি ফৌজদারি মামলা। আইনজীবীদের অনেকেরই দাবি, অতিমারি পরিস্থিতির মধ্যেও হাই কোর্টে মামলার শুনানি ও নিষ্পত্তি হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবারই শপথ নিয়েছেন বিচারপতি কেসাং ডোমা ভুটিয়া, বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, বিচারপতি সুগত মজুমদার, বিচারপতি বিভাস পট্টনায়ক এবং বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়। তাঁদের শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মজুমদার এবং বিচারপতি পট্টনায়ক আগামী দু বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। বিচারপতি সামন্ত ২০২৩ সালের ২৩ জুন পর্যন্ত অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। বিচারপতি ভুটিয়া এবং বিচারপতি মুখোপাধ্যায়ের মেয়াদ যথাক্রমে ২০২২ সালের ৪ মে এবং ৪ অগস্ট পর্যন্ত। তবে নতুন বিচারপতিরা যোগ দিলেও গত এক বছরে বিচারপতির সংখ্যা কমেছিল হাই কোর্টে। আইনজীবীদের মনে করিয়ে দিচ্ছেন, অতিমারি পরিস্থিতির মধ্যেই বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এবং বিচারপতি দীপঙ্কর দত্ত যথাক্রমে মেঘালয় এবং বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি পদে বদলি হন। পরের দফায় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মাদ্রাজ হাই কোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হন এবং বিচারপতি জয়মাল্য বাগচী অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন। ২০২০ সালে হাই কোর্টে নিযুক্ত হয়েছিলেন বিচারপতি অনিরুদ্ধ রায়। তার পর এ বার এক দফায় পাঁচ জন নিযুক্ত হলেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অবরোধ অগ্নিগর্ভ হাওড়া, রেল পরিষেবা বিঘ্নিত

  West Bengal News Live:  রেল পরিষেবা। হাওড়া-খড়গপুর শাখায় রেল পরিষেবায় বিঘ্ন, চরমে যাত্রী দুর্ভোগ । বাতিল হাওড়া-ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস, হাওড়া-আদ্রা শিরোমণি এক্সপ্রেস, বাতিল হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, বাতিল হাওড়া-দিঘা স্পেশাল, শালিমার-পুরী এক্সপ্রেস, অবরোধ অগ্নিগর্ভ হাওড়া, রেল পরিষেবা বিঘ্নিত অবরোধ-বিক্ষোভে অগ্নিগর্ভ হাওড়া, বিঘ্নিত  আপ-ডাউন মিলিয়ে ৩০টি লোকাল ট্রেন বাতিল। কাল বাতিল টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস, আদ্রা-হাওড়া শিরোমণি এক্সপ্রেস। কাল বাতিল পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, ভদ্রক-হাওড়া এক্সপ্রেস। রুট পরিবর্তন: হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস। রুট পরিবর্তন: হাওড়া-মুম্বই সাপ্তাহিক এক্সপ্রেস।

চলো একটু ঘুড়ে আসি কাঞ্চনজঙ্ঘা বর্ননা ।

তাপসী ভূত বিশ্বাস করে না ঠিকই, কিন্তু সেটা খাস কলকাতায় বসে। এখন উত্তর সিকিমের এই প্রত্যন্ত গ্রাম— একে গ্রাম বলাও ভুল হবে, পাহাড়তলির ওপর ইতস্তত ছড়িয়ে থাকা কয়েকটা কাঠের বাড়ি— যেখানে সাঁঝবেলাতেই নিঝুম রাত নেমে এসেছে, এখানে ওর কেমন একটা ভয়-ভয় করছে। তার ওপর বাইরে অঝোরে বৃষ্টি হয়েই চলেছে। এই অঞ্চলে এই একটাই হোম-স্টে সদ্য খুলেছে। সাকুল্যে চারটি ঘর। এখন এই ভরা বর্ষায় কেউ আসে না সাধারণত। যদি হঠাৎ রঞ্জনের অ্যাডভোকেট বন্ধু তমালের ফোন না পেত, তা হলে তাপসীও আসত না। অফিসে একটা জরুরি মিটিং চলছিল, তখনই আসে ফোনটা। মিটিং চলাকালীন খুব জরুরি না হলে ও কোনও ব্যক্তিগত ফোন ধরে না, তাই ‘মিটিংয়ে আছি, পরে ফোন করছি’ মেসেজ দিয়ে কেটে দিয়েছিল। পরে ফোন করতে তমাল কোনও ভণিতা না করে ওকে জানায় যে, রঞ্জন এখন অফিসের ট্যুরে দিল্লিতে নেই, মণিকার সঙ্গে গোয়ায় ছুটি কাটাতে গেছে। ওরা ফিরে এসে বিয়ে করতে চায়। তমালকে দায়িত্ব দিয়ে গেছে ডিভোর্সের শর্তাবলি তাপসীর সঙ্গে ফাইনাল করে রাখতে। রঞ্জন উদার ভাবে বলেছে, তাপসীর সব ন্যায্য দাবি ও মেনে নেবে, প্রকৃত ভদ্রলোকের মতো। তমাল কথা বলছিল পারিবারিক বন্ধু হিসেবে নয়, এক জন ল’ইয়ার হিসেবে। এতই ...

ঘরোয়া উপায়ে এক সপ্তাহেই কৃমির সমস্যা থেকে মুক্তি পাবেন কী ভাবে তারাতাড়ি জেনে নিন।

বহু শিশুই কৃমির সমস্যায় কষ্ট পায়। তবে বয়স বাড়লে যে এই সমস্যা কমে যাবে— এমন কথাও জোর দিয়ে বলা যায় না। বহু প্রাপ্তবয়স্কই কৃমির সমস্যায় ভোগেন। এই সমস্যা কমানোর জন্য অনেক ওষুধ পাওয়া যায়। কিন্তু অনেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে কৃমি তাড়ানোর ওষুধ খেতে চান না। তবে ওষুধ না খেয়েও কৃমি তাড়ানো যায়। সেটিও মাত্র এক সপ্তাহেই। হাতের কাছে থাকা কয়েকটি ঘরোয়া জিনিসেই তা সম্ভব। খুব সহজে ঘরোয়া উপায়ে কৃমি তাড়াবেন কী করে? রইল তালিকা। • লবঙ্গ: এক কাপ জলে তিন-চারটে লবঙ্গ ফুটিয়ে নিন। সেই জল সারা দিন অল্প অল্প করে খান। লবঙ্গ সিদ্ধ করা জল শুধু কৃমি নয়, মারবে কৃমির ডিমও। • নিমপাতা: কয়েকটি নিমপাতা বেটে ফ্রিজে রেখে দিন। এমন পাত্রে রাখবেন, যার মধ্যে সহজে বাতাস ঢুকতে পারে না। সকালে খালি পেটে এক গ্লাস গরম জলে এক চামচ নিমপাতা বাটা মিশিয়ে নিন। সেটি খেয়ে ফেলুন। কৃমির সমস্যা থেকে মুক্তি পাবেন। • কুমড়োর বীজ: কৃমি তাড়ানোর অব্যর্থ ওষুধ। প্রথমে কয়েকটি কুমড়োর বীজকে হাল্কা করে ভেজে গুঁড়িয়ে নিন। এ বার এক কাপ নারকেলের দুধের সঙ্গে সম পরিমাণ জল মেশান। এর মধ্যে ভাজা কুমড়ো বীজের গুঁড়ো মিশিয়ে দিন। সকালে খালি পেটে এটি খেয়ে ...