সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জলের বোতল সহজে পরিষ্কার করবেন কী করে? প্লাস্টিক, কাচ এবং ধাতুর জলের বোতল সহজে পরিষ্কার করুন!

জলের বোতল আমরা প্রত্যেক দিন পরিষ্কার করি না। কিন্তু দীর্ঘ দিন ধরে জল রাখতে রাখতে বোতলে জলের দাগ হয়ে যায়, নোংরা জমে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে শ্যাওলাও পড়ে যায়। তাই মাঝে মাঝেই বোতলগুলি ভাল করে পরিষ্কার করা প্রয়োজন। আগে প্লাস্টিকের বোতলে জল রাখার চল অনেক বেশি ছিল। কিন্তু মানুষ এখন একটু সচেতন হয়েছেন। প্লাস্টিকের বোতল দীর্ঘ দিন ব্যবহার করার ক্ষতিকর দিকগুলি তাঁদের অজানা নয়। স্টিল বা তামার বোতলে জল রাখার অভ্যাস করছেন এখন অনেকেই। তবে স্টিল বা তামার বোতলের দাম ভালই পড়ে। তাই বাজেট কম থাকলে ভাল কাচের বোতলেও জল রাখা যায়। পো়ড়ামাটির বোতলে জল রাখতে পারলে সবচেয়ে ভাল। কিন্তু এখন আর আগের মতো মাটির পাত্রে জল রাখার চল সে ভাবে নেই। তবে সব রকমের বোতল পরিষ্কার করার পদ্ধতি আলাদা। কাঁচের বোতল হলে লেবু ঘষে কিছুক্ষণ রেখে দিতে পারেন। তারপর ধুয়ে ফেলুন। লেবুর রস ব্যবহার করে খোসাগুলি ফেলবেন না। সেই খোসা জমিয়ে রেখে দিন। কাচের বোতল ধোয়ার আগে বোতলে ঘষে পরিষ্কার করে নিন। তবে এগুলি চওড়া মুখের পাত্র হলে তবেই সম্ভব। সাধারণ বোতল হলে ভিনিগার আর জলের মিশ্রণ বানিয়ে বোতলে ভরে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে পারেন। তারপর একটি বোতল পরিষ্কার করার ব্রাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিন। শেষে জল দিয়ে ধুয়ে ফেলুন। যাঁরা প্লাস্টিকের বোতল ব্যবহার করেন তাঁদের বোতল পরিষ্কার করার একটি সহজ উপায় রয়েছে। খবরের কাগজ ছোট ছোট টুকরো করে বোতলে ভরে রাখুন। তারপর সাবান জল ভরে ভাল করে ঝাঁকিয়ে নিন। তাতেই পরিষ্কার হয়ে যাবে। এরপর কাগজের টুকরোগুলি ফেলে দিয়ে অনেকটা জল দিয়ে বোতল ধুয়ে ফেলুন।
তামার বোতল পরিষ্কার করা বেশি ঝামেলার। আবার তামায় জলের দাগ খুব সহজেই পড়ে যায়। তেঁতুল দিয়ে ঘষে ঘষে এই সবুজ-বাদামি দাগগুলি তুলতে হয়। তামার বোতল প্রায় প্রত্যেক দিন না ধুলে এই ধরনের দাগ ধরে যাবেই। তবে তামার পাত্রে সারা রাত জল রেখে, সকালে সেই জল খালি পেটে খাওয়ার উপকারিতা অনেক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঘরোয়া উপায়ে এক সপ্তাহেই কৃমির সমস্যা থেকে মুক্তি পাবেন কী ভাবে তারাতাড়ি জেনে নিন।

বহু শিশুই কৃমির সমস্যায় কষ্ট পায়। তবে বয়স বাড়লে যে এই সমস্যা কমে যাবে— এমন কথাও জোর দিয়ে বলা যায় না। বহু প্রাপ্তবয়স্কই কৃমির সমস্যায় ভোগেন। এই সমস্যা কমানোর জন্য অনেক ওষুধ পাওয়া যায়। কিন্তু অনেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে কৃমি তাড়ানোর ওষুধ খেতে চান না। তবে ওষুধ না খেয়েও কৃমি তাড়ানো যায়। সেটিও মাত্র এক সপ্তাহেই। হাতের কাছে থাকা কয়েকটি ঘরোয়া জিনিসেই তা সম্ভব। খুব সহজে ঘরোয়া উপায়ে কৃমি তাড়াবেন কী করে? রইল তালিকা। • লবঙ্গ: এক কাপ জলে তিন-চারটে লবঙ্গ ফুটিয়ে নিন। সেই জল সারা দিন অল্প অল্প করে খান। লবঙ্গ সিদ্ধ করা জল শুধু কৃমি নয়, মারবে কৃমির ডিমও। • নিমপাতা: কয়েকটি নিমপাতা বেটে ফ্রিজে রেখে দিন। এমন পাত্রে রাখবেন, যার মধ্যে সহজে বাতাস ঢুকতে পারে না। সকালে খালি পেটে এক গ্লাস গরম জলে এক চামচ নিমপাতা বাটা মিশিয়ে নিন। সেটি খেয়ে ফেলুন। কৃমির সমস্যা থেকে মুক্তি পাবেন। • কুমড়োর বীজ: কৃমি তাড়ানোর অব্যর্থ ওষুধ। প্রথমে কয়েকটি কুমড়োর বীজকে হাল্কা করে ভেজে গুঁড়িয়ে নিন। এ বার এক কাপ নারকেলের দুধের সঙ্গে সম পরিমাণ জল মেশান। এর মধ্যে ভাজা কুমড়ো বীজের গুঁড়ো মিশিয়ে দিন। সকালে খালি পেটে এটি খেয়ে ...

পুজোর দিন উপোস করেন, দিনের শেষে যে তিনটি খাবার খেতে পারবেন জেনে নিন!

অনেকেই পুজো দেওয়ার জন্য উপোস করেন। কিন্তু উপোস ভাঙার পরে অনেকেরই শরীর খারাপ হয়। কারণ এর পরে লুচি, মণ্ডা-মিঠাই বা পোলাও খেয়ে ফেলেন। কিন্তু সুস্থ থাকতে গেলে এই ভুল করবেন না। বরং উপোস ভাঙার পর এমন কিছু খাবার খান, যা আপনার শরীরকে পুষ্টি দেবে। উপোস ভাঙার পরে কী খেতে পারেন? রইল তালিকা। কলা ও আখরোটের স্মুদি সহজেই বানাতে পারেন এই স্মুদি। অনেক ক্ষণ খালি পেটে থাকার পরে এই স্মুদি পেটও ভরাবে। উপকরণও রয়েছে ঘরের মধ্যেই। কলা, দই, আখরোট ও মধু। কলা, দই ও আখরোট একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। তার পরে একটি গ্লাসে ঢেলে এর সঙ্গে ২ চা চামচ মধু মেশান। উপরে আখরোট কুচি ছড়িয়ে পরিবেশন নিন। ওটস ক্ষীর এখন অনেকেই ওটস খান। বাড়িতে সহজেই এই উপকরণটি পাওয়া যাবে। উপোস ভাঙার পর খেতে পারেন ওটস ক্ষীর। লাগবে ঘি, ওটস, দুধ এবং শুকনো ফল। প্রথমে প্যানে ঘি গরম করুন। তার পরে ওটস দিয়ে হাল্কা করে নাড়ুন। এতে দুধ মেশান। ওটস নরম না হওয়া পর্যন্ত আঁচ কমিয়ে ভিজিয়ে রাখুন। তার পরে উপরে শুকনো ফল ছড়িয়ে একটু ঘন হতে দিন। গরম গরম খান, তবে গরম খেতে ইচ্ছে না হলে ঠান্ডা করেও খেতে পারেন। রোস্টেড মাখন উপোস ভাঙার পর কম ক্যালোরিযুক...

দই খাচ্ছেন , জেনে নিন কত টা উপকারী আর কতটা ক্ষতিকর!

আম-দই খেতে অনেকেই পছন্দ করেন। আমের গন্ধযুক্ত দই সারা বছরই কিনতে পাওয়া যায়। এই সব দইয়ে অবশ্য আসল আম থাকে না। মেশানো হয় আমের সুবাস। এই আম-দই যতই জনপ্রিয় হোক না কেন, দইয়ের সঙ্গে আসল আম মিশিয়ে খেলে সমস্যা হতে পারে। আপাত ভাবে কিছু টের না পাওয়া গেলেও, দীর্ঘ দিন দই এবং আম একসঙ্গে খেলে অন্ত্রে ঘা হতে পারে। তবে শুধু আমই নয়, এমন বেশ কয়েকটি খাবার রয়েছে, যা দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া উচিত নয়। কী কী খাবার, রইল তালিকা। • মাছ এবং দই একসঙ্গে খাওয়া উচিত নয়। কিছু কিছু খাবার হজম করতে দই সাহায্য করে। কিন্তু সেই তালিকায় মাছ নেই। বরং মাছ খাওয়ার পরে দই খেলে হজমের সমস্যা হতে পারে। • অতিরিক্ত তেল জাতীয় খাবার খেয়েছেন? তার পরেও দই খাওয়া উচিত নয়। পেটের গণ্ডগোল হতে পারে। • পেঁয়াজ খাওয়ার পরে দই একেবারেই নয়। পেঁয়াজ শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। আর দই কমায়। দু’টি খাবার এক সঙ্গে গেলে শরীর খারাপ হতে পারে। • শুনতে অদ্ভুত লাগলেও দই এবং দুধ একসঙ্গে খাওয়া উচিত নয়। তা হলেও হজমের সমস্যা হতে পারে।