অনেকের দিনই শুরু হয় না এক কাপ গরম গরম কফি না পেলে। তাতেই যেন দিনের কাজ শুরু করার শক্তি থেকে ইচ্ছা, সব পাওয়া যায়। কিন্তু কেন এমন হয়? তা নিয়েই হয়েছে গবেষণা। এক পেয়ালা গরম পানীয় কী প্রভাব ফেলে মস্তিষ্কের উপরে, জানতে পেরেছেন বিজ্ঞানীরা।
পর্তুগালের মিনহো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি সমীক্ষা চালান। তাতে দেখা যায়, যারা দিনে ৩-৫ কাপ কফি খায়, তাদের কাজে মনোনিবেশ করতে সুবিধা হয়। স্মৃতিশক্তিও তাদের অন্যদের তুলনায় বেশি। যে কোনও নতুন কাজ অনেক সহজে ধরে ফেলতে পারে তারা।
মস্তিষ্কের সঙ্গে কফির সম্পর্ক বুঝতেই চালানো হয় এই সমীক্ষা। দু’টি দল তৈরি করা হয়। একদল রোজ বেশ কয়েক কাপ করে কফি খায়। অন্য দলটি কফি খায় না। সেই সমীক্ষায় গবেষকরা দেখতে পান, কফি নির্ভর দলের সদস্যদের নিজেদের ভাবনাচিন্তার উপরে নিয়ন্ত্রণ অনেক বেশি। কাজের মাঝে অন্য দিকে মন উড়ে যাওয়ার সমস্যা কম হয় তাদের। কফি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার কাজ শুরু হয়ে যায় বলেও লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা।
এর আগেও বিভিন্ন গবেষণায় প্রকাশিত হয়েছে যে, কফির প্রভাবে ডায়াবিটিসের আশঙ্কা কমে। তার জন্য কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকে অ্যালঝাইমার্স ডিজিজের আশঙ্কাও। পাশাপাশি, সকালের এক কাপ কফি বিরক্তিও কমায়।
বহু শিশুই কৃমির সমস্যায় কষ্ট পায়। তবে বয়স বাড়লে যে এই সমস্যা কমে যাবে— এমন কথাও জোর দিয়ে বলা যায় না। বহু প্রাপ্তবয়স্কই কৃমির সমস্যায় ভোগেন। এই সমস্যা কমানোর জন্য অনেক ওষুধ পাওয়া যায়। কিন্তু অনেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে কৃমি তাড়ানোর ওষুধ খেতে চান না। তবে ওষুধ না খেয়েও কৃমি তাড়ানো যায়। সেটিও মাত্র এক সপ্তাহেই। হাতের কাছে থাকা কয়েকটি ঘরোয়া জিনিসেই তা সম্ভব। খুব সহজে ঘরোয়া উপায়ে কৃমি তাড়াবেন কী করে? রইল তালিকা। • লবঙ্গ: এক কাপ জলে তিন-চারটে লবঙ্গ ফুটিয়ে নিন। সেই জল সারা দিন অল্প অল্প করে খান। লবঙ্গ সিদ্ধ করা জল শুধু কৃমি নয়, মারবে কৃমির ডিমও। • নিমপাতা: কয়েকটি নিমপাতা বেটে ফ্রিজে রেখে দিন। এমন পাত্রে রাখবেন, যার মধ্যে সহজে বাতাস ঢুকতে পারে না। সকালে খালি পেটে এক গ্লাস গরম জলে এক চামচ নিমপাতা বাটা মিশিয়ে নিন। সেটি খেয়ে ফেলুন। কৃমির সমস্যা থেকে মুক্তি পাবেন। • কুমড়োর বীজ: কৃমি তাড়ানোর অব্যর্থ ওষুধ। প্রথমে কয়েকটি কুমড়োর বীজকে হাল্কা করে ভেজে গুঁড়িয়ে নিন। এ বার এক কাপ নারকেলের দুধের সঙ্গে সম পরিমাণ জল মেশান। এর মধ্যে ভাজা কুমড়ো বীজের গুঁড়ো মিশিয়ে দিন। সকালে খালি পেটে এটি খেয়ে ...


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন