ধ্যানচাঁদের জন্মদিন। রবিবার ৮০ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের খেলাধুলায় উন্নতির জন্য সকলকে এগিয়ে আসার ডাক দিলেন।
তরুণ প্রজন্মকে খেলাধুলায় অনেক বেশি করে অংশ নেওয়ার কথা বলেন মোদী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ‘খেলা হবে’ স্লোগান তুলেছেন, সেই সময় প্রধানমন্ত্রী বলেন অলিম্পিক্সে ভারতের পারফরম্যান্স খেলার প্রতি যুব সমাজের আগ্রহ আরও বাড়িয়ে দেবে।
মোদী বলেন, “খেলাধুলার জগতে উন্নতি করার জন্য সকলের অবদান প্রয়োজন। খেলার প্রতি মানুষের আগ্রহ দেখা যাচ্ছে। এটাই ধ্যানচাঁদের জন্য শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি।” অলিম্পিক্সে সাফল্যের পর যে উৎসাহ দেখা গিয়েছে, সেটা ধরে রাখার কথাও বলেছেন মোদী। তিনি বলেন, “খেলার প্রতি আগ্রহ যেন না কমে। গ্রামে, শহরাঞ্চলে, শহরে, সব জায়গায় খেলার মাঠ যেন ভরে থাকে। অংশগ্রহণের মাধ্যমেই খেলার জগতে আরও উন্নতি করতে পারবে ভারত।”
টোকিয়ো প্যারালিম্পিক্সে ভাবিনাবেন পটেলের রুপো জয়ের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। টুইট করে তিনি লেখেন, ‘ভাবিনা পটেল ইতিহাস গড়েছেন। ঐতিহাসিক রুপোর পদক ঘরে নিয়ে এসেছেন তিনি। তাঁর জীবন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।’
বহু শিশুই কৃমির সমস্যায় কষ্ট পায়। তবে বয়স বাড়লে যে এই সমস্যা কমে যাবে— এমন কথাও জোর দিয়ে বলা যায় না। বহু প্রাপ্তবয়স্কই কৃমির সমস্যায় ভোগেন। এই সমস্যা কমানোর জন্য অনেক ওষুধ পাওয়া যায়। কিন্তু অনেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে কৃমি তাড়ানোর ওষুধ খেতে চান না। তবে ওষুধ না খেয়েও কৃমি তাড়ানো যায়। সেটিও মাত্র এক সপ্তাহেই। হাতের কাছে থাকা কয়েকটি ঘরোয়া জিনিসেই তা সম্ভব। খুব সহজে ঘরোয়া উপায়ে কৃমি তাড়াবেন কী করে? রইল তালিকা। • লবঙ্গ: এক কাপ জলে তিন-চারটে লবঙ্গ ফুটিয়ে নিন। সেই জল সারা দিন অল্প অল্প করে খান। লবঙ্গ সিদ্ধ করা জল শুধু কৃমি নয়, মারবে কৃমির ডিমও। • নিমপাতা: কয়েকটি নিমপাতা বেটে ফ্রিজে রেখে দিন। এমন পাত্রে রাখবেন, যার মধ্যে সহজে বাতাস ঢুকতে পারে না। সকালে খালি পেটে এক গ্লাস গরম জলে এক চামচ নিমপাতা বাটা মিশিয়ে নিন। সেটি খেয়ে ফেলুন। কৃমির সমস্যা থেকে মুক্তি পাবেন। • কুমড়োর বীজ: কৃমি তাড়ানোর অব্যর্থ ওষুধ। প্রথমে কয়েকটি কুমড়োর বীজকে হাল্কা করে ভেজে গুঁড়িয়ে নিন। এ বার এক কাপ নারকেলের দুধের সঙ্গে সম পরিমাণ জল মেশান। এর মধ্যে ভাজা কুমড়ো বীজের গুঁড়ো মিশিয়ে দিন। সকালে খালি পেটে এটি খেয়ে ...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন