জন্মাষ্টমী আসছে। বাঙালি-সহ গোটা দেশ জুড়েই উৎসবে মেতে উঠতে তৈরি হচ্ছেন সবাই। ভোজনরসিক বাঙালির কাছে জন্মাষ্টমীর একটা বড় অংশ হল তালের বড়া। কৃষ্ণের জন্মতিথিতে বাঙালির খাদ্যতালিকায় তালের বড়া তো আছেই। কিন্তু তা ছাড়াও আরও বিভিন্ন রকমের খাবার তৈরি হয় জন্মাষ্টমীতে। এর মধ্যে অন্যতম পঞ্চামৃত।
পুরাণ মতে, পঞ্চামৃত একটি পবিত্র পানীয়। নাম শুনেই বোঝা যায়, মূলত পাঁচটি উপকরণ দিয়ে এটি বানানো হয়। কথিত আছে, সমুদ্রমন্থনের সময়ে যা যা উঠে এসেছিল তার মধ্যে প্রথম দিকে ছিল পঞ্চামৃত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, যে পাঁচটি উপকরণ দিয়ে পঞ্চামৃত তৈরি— দুধ, ঘি, মধু, চিনি আর দই— এই পাঁচটি উপকরণেরই কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে।
উত্সবের দিনটিতে জন্মাষ্টমীর স্বাদ পেতে সহজেই পঞ্চামৃত তৈরি করে নিন আপনার নিজের বাড়িতে।
উপকরণ:
• ১ কাপ দুধ
• ১/৪ কাপ দই
• ১ চামচ মধু
• ১ চামচ ঘি
• ১ চামচ চিনি
প্রণালী:
• একটি পাত্রে দুধ আর দই নিয়ে চামচ দিয়ে ভাল করে মেশান।
• এ বার মধু, ঘি, আর চিনি দিন সেই পাত্রে। সব কিছু এক সঙ্গে ভাল করে মিশিয়ে নিন।
• তুলসী পাতা দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন।
• (গোলাপ জল বা ড্রাই ফ্রুট দিতে পারেন বাড়তি স্বাদ পাওয়ার জন্য।)
বলা হয়, পঞ্চামৃতের স্বাস্থ্যগত গুণও আছে। মস্তিষ্কের গতি আরও দ্রুত করা, রোগ প্রতিরোধ শক্তি বাড়ানোর ক্ষেত্রে পঞ্চামৃত কাজে লাগতে পারে। প্রচলিত মত অনুযায়ী, শরীরের ‘সপ্তধাতু’র উন্নতির জন্যও পঞ্চামৃত কার্যকরী ভূমিকা পালন করে।
বহু শিশুই কৃমির সমস্যায় কষ্ট পায়। তবে বয়স বাড়লে যে এই সমস্যা কমে যাবে— এমন কথাও জোর দিয়ে বলা যায় না। বহু প্রাপ্তবয়স্কই কৃমির সমস্যায় ভোগেন। এই সমস্যা কমানোর জন্য অনেক ওষুধ পাওয়া যায়। কিন্তু অনেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে কৃমি তাড়ানোর ওষুধ খেতে চান না। তবে ওষুধ না খেয়েও কৃমি তাড়ানো যায়। সেটিও মাত্র এক সপ্তাহেই। হাতের কাছে থাকা কয়েকটি ঘরোয়া জিনিসেই তা সম্ভব। খুব সহজে ঘরোয়া উপায়ে কৃমি তাড়াবেন কী করে? রইল তালিকা। • লবঙ্গ: এক কাপ জলে তিন-চারটে লবঙ্গ ফুটিয়ে নিন। সেই জল সারা দিন অল্প অল্প করে খান। লবঙ্গ সিদ্ধ করা জল শুধু কৃমি নয়, মারবে কৃমির ডিমও। • নিমপাতা: কয়েকটি নিমপাতা বেটে ফ্রিজে রেখে দিন। এমন পাত্রে রাখবেন, যার মধ্যে সহজে বাতাস ঢুকতে পারে না। সকালে খালি পেটে এক গ্লাস গরম জলে এক চামচ নিমপাতা বাটা মিশিয়ে নিন। সেটি খেয়ে ফেলুন। কৃমির সমস্যা থেকে মুক্তি পাবেন। • কুমড়োর বীজ: কৃমি তাড়ানোর অব্যর্থ ওষুধ। প্রথমে কয়েকটি কুমড়োর বীজকে হাল্কা করে ভেজে গুঁড়িয়ে নিন। এ বার এক কাপ নারকেলের দুধের সঙ্গে সম পরিমাণ জল মেশান। এর মধ্যে ভাজা কুমড়ো বীজের গুঁড়ো মিশিয়ে দিন। সকালে খালি পেটে এটি খেয়ে ...


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন