বিশ্বকাপের পরেই এই ধরনের ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছেড়ে দেবেন বিরাট কোহলী। তবে সুনীল গাওস্কর অপেক্ষা করতে রাজি নন। তাঁর মতে এ বারের বিশ্বকাপেই ভারতের নেতৃত্ব তুলে দেওয়া উচিত রোহিত শর্মার হাতে। ভারতীয় ক্রিকেট বোর্ড যদিও এখনও পরবর্তী টি২০ অধিনায়কের নাম জানায়নি।
বোর্ড না জানালেও সহ-অধিনায়ক রোহিত শর্মাই পরবর্তী অধিনায়ক হবেন বলে মনে করা হচ্ছে। গাওস্কর বলেন, “আগামী দুটো বিশ্বকাপেই রোহিতের অধিনায়কত্ব করা উচিত।” ভারতের প্রাক্তন অধিনায়কের মতে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে হতে চলা টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক হওয়া উচিত রোহিতের। পরের বিশ্বকাপ অবধি সেই দায়িত্ব তাঁরই সামলানো উচিত বলে মত গাওস্করের।
কেন এমনটা চাইছেন গাওস্কর। তিনি বলেন, “দুটো বিশ্বকাপের মধ্যে খুব বেশি ব্যবধান নেই। একটা শুরু হবে এক মাস পর, অন্যটা শুরু এক বছর পর। তাই খুব বেশি পরিবর্তন করা উচিত হবে না। পরের অধিনায়ক হিসেবে রোহিতই আমার পছন্দের। পরের দুটো বিশ্বকাপেই ওকে দায়িত্ব দেওয়া উচিত।”
সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে রোহিতের সাফল্য রয়েছে। নিদাহাস ট্রফি এবং এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছিলেন তিনি। আইপিএল জিতেছেন পাঁচ বার। অন্য দিকে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে বহু সাফল্য পেলেও আইসিসি ট্রফি জিততে পারেননি কোহলী। আইপিএল-ও জিততে পারেননি কোনও বার।
আইপিএল-এর দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে কোহলী জানিয়ে দিয়েছেন আরসিবি দলেরও নেতৃত্ব দেবেন না পরের বার।
বহু শিশুই কৃমির সমস্যায় কষ্ট পায়। তবে বয়স বাড়লে যে এই সমস্যা কমে যাবে— এমন কথাও জোর দিয়ে বলা যায় না। বহু প্রাপ্তবয়স্কই কৃমির সমস্যায় ভোগেন। এই সমস্যা কমানোর জন্য অনেক ওষুধ পাওয়া যায়। কিন্তু অনেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে কৃমি তাড়ানোর ওষুধ খেতে চান না। তবে ওষুধ না খেয়েও কৃমি তাড়ানো যায়। সেটিও মাত্র এক সপ্তাহেই। হাতের কাছে থাকা কয়েকটি ঘরোয়া জিনিসেই তা সম্ভব। খুব সহজে ঘরোয়া উপায়ে কৃমি তাড়াবেন কী করে? রইল তালিকা। • লবঙ্গ: এক কাপ জলে তিন-চারটে লবঙ্গ ফুটিয়ে নিন। সেই জল সারা দিন অল্প অল্প করে খান। লবঙ্গ সিদ্ধ করা জল শুধু কৃমি নয়, মারবে কৃমির ডিমও। • নিমপাতা: কয়েকটি নিমপাতা বেটে ফ্রিজে রেখে দিন। এমন পাত্রে রাখবেন, যার মধ্যে সহজে বাতাস ঢুকতে পারে না। সকালে খালি পেটে এক গ্লাস গরম জলে এক চামচ নিমপাতা বাটা মিশিয়ে নিন। সেটি খেয়ে ফেলুন। কৃমির সমস্যা থেকে মুক্তি পাবেন। • কুমড়োর বীজ: কৃমি তাড়ানোর অব্যর্থ ওষুধ। প্রথমে কয়েকটি কুমড়োর বীজকে হাল্কা করে ভেজে গুঁড়িয়ে নিন। এ বার এক কাপ নারকেলের দুধের সঙ্গে সম পরিমাণ জল মেশান। এর মধ্যে ভাজা কুমড়ো বীজের গুঁড়ো মিশিয়ে দিন। সকালে খালি পেটে এটি খেয়ে ...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন