বৃহস্পতিবার রাজ্যের তিনটি আসনে ভোটগ্রহণ। ভবানীপুর উপনির্বাচন-সহ ভোট হচ্ছে শমসেরগঞ্জ ও জঙ্গিপুরে। তিনটি কেন্দ্রে মোট ৯৭৯টি বুথ রয়েছে। ১০০ শতাংশ বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। মোট ভোটার ৬ লক্ষ ৯৭ হাজার ১৬৪। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লক্ষ ৫৬ লক্ষ ৩৫৩, মহিলা ভোটার ৩ লক্ষ ৪০ হাজার ৭৯৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১২ জন রয়েছেন। এ বার ভোটে ভবানীপুরের উপর বিশেষ নজর দিয়েছে কমিশন। শুধু ওই কেন্দ্রেই ভোটের দায়িত্বে থাকবে প্রায় ৩৫০০ কেন্দ্রীয় বাহিনী। সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ফলে আজ দিনভর নজর থাকবে তিন আসনের ভোট সংক্রান্ত খবরের দিকে।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে আগেই ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। এর পর বুধবার দিল্লিতে তিনি সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এমতাবস্থায় ক্যাপ্টেনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তিনি কয়েক জন কংগ্রেস বিধায়ককে নিয়ে শীঘ্রই বিজেপি-তে যোগ দিতে পারেন! এমন গুঞ্জনও তৈরি হয়েছে দিল্লির অলিন্দে। যদিও তা অস্বীকার করছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠেরা। অন্য দিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন সিধু। এই পরিস্থিতিতে পঞ্জাবে টালমাটাল অবস্থা কংগ্রেসের। আজ নজর থাকবে অমরেন্দ্র বিজেপি-তে যোগ দেন কি না সে দিকে।
এ ছাড়া আজ নজর থাকবে আইপিএল ও আবহাওয়া সংক্রান্ত খবরের দিকে। আজ আইপিএলে রয়েছে হায়দরাবাদ ও চেন্নাইয়ের ম্যাচ। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ খেলাটি শুরু হওয়ার কথা।
বহু শিশুই কৃমির সমস্যায় কষ্ট পায়। তবে বয়স বাড়লে যে এই সমস্যা কমে যাবে— এমন কথাও জোর দিয়ে বলা যায় না। বহু প্রাপ্তবয়স্কই কৃমির সমস্যায় ভোগেন। এই সমস্যা কমানোর জন্য অনেক ওষুধ পাওয়া যায়। কিন্তু অনেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে কৃমি তাড়ানোর ওষুধ খেতে চান না। তবে ওষুধ না খেয়েও কৃমি তাড়ানো যায়। সেটিও মাত্র এক সপ্তাহেই। হাতের কাছে থাকা কয়েকটি ঘরোয়া জিনিসেই তা সম্ভব। খুব সহজে ঘরোয়া উপায়ে কৃমি তাড়াবেন কী করে? রইল তালিকা। • লবঙ্গ: এক কাপ জলে তিন-চারটে লবঙ্গ ফুটিয়ে নিন। সেই জল সারা দিন অল্প অল্প করে খান। লবঙ্গ সিদ্ধ করা জল শুধু কৃমি নয়, মারবে কৃমির ডিমও। • নিমপাতা: কয়েকটি নিমপাতা বেটে ফ্রিজে রেখে দিন। এমন পাত্রে রাখবেন, যার মধ্যে সহজে বাতাস ঢুকতে পারে না। সকালে খালি পেটে এক গ্লাস গরম জলে এক চামচ নিমপাতা বাটা মিশিয়ে নিন। সেটি খেয়ে ফেলুন। কৃমির সমস্যা থেকে মুক্তি পাবেন। • কুমড়োর বীজ: কৃমি তাড়ানোর অব্যর্থ ওষুধ। প্রথমে কয়েকটি কুমড়োর বীজকে হাল্কা করে ভেজে গুঁড়িয়ে নিন। এ বার এক কাপ নারকেলের দুধের সঙ্গে সম পরিমাণ জল মেশান। এর মধ্যে ভাজা কুমড়ো বীজের গুঁড়ো মিশিয়ে দিন। সকালে খালি পেটে এটি খেয়ে ...


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন