রোজ সকালে খালি পেটে একটুকরো আমলকি। ব্যস, তাতেই নীরোগ হবে শরীর। শতাব্দীপ্রাচীন এই আয়ুর্বেদিক টোটকার গুণ অনেক! সর্দি-কাশি তো দূরে থাকেই, এমনকি ব্যাকটিরিয়া সংক্রমণের হাত থেকেও বাঁচায় আমলকি। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায়, এটি শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে।
কী কী উপকারে লাগে আমলকি?
১) কম বয়সে চোখে ছানির সমস্যা দেখা দিলে ভরসা রাখুন আমলকিতে। ১ চামচ মধু আর আমলকির গুঁড়ো মিশিয়ে খান। ভাল থাকবে দৃষ্টিশক্তি।
২) হঠাৎ করেই বমি পাচ্ছে? হাতের কাছে আমলকি থাকলেই মিলবে উপকার। আমলকি রস করে একটু মিছরি মিশিয়ে বারতিনেক খান। বমিভাব কমবে।
৩) মুখের ভিতরে ঘা হয়েছে? এই সমস্যার হাত থেকেও বাঁচাবে আমলকি। গরম জলে ২ টেবিল চামচ আমলকির রস মিশিয়ে গার্গল করুন।
৪) জানেন কি আমলকি খেলে নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরল? এমনকি হাঁপানির সমস্যা কমাতেও দারুণ উপকারী এটি।
৫) আমলকি লিভার পরিষ্কার রাখতেও সাহায্য করে। কারণ এটি খেলে শরীর থেকে সমস্ত দূষিত পদার্থ বাইরে চলে যায়।
৬) মাথার চুল নিষ্প্রাণ হয়ে গিয়েছে? আমলকি খেলে উপকার পাবেন। আমলকিতে থাকা প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড চুল পড়া কমায় ও চুলের গোড়া শক্ত করে।
কী ভাবে খাবেন?
সকালে খালি পেটে আমলকির রস খেতে পারেন। তবে রসের পরিমাণ ১০ মিলিগ্রামের বেশি হওয়া উচিত নয়। আবার আমলকি রোদে শুকিয়েও খেতে পারেন। আমলকি ছোট টুকরো করে কেটে তার উপর নুন ও গোলমরিচগুঁড়ো ছড়িয়ে রোদে শুকোতে দিন। শুকিয়ে গেলে কাচের বয়ামে ভরে রাখুন।
বহু শিশুই কৃমির সমস্যায় কষ্ট পায়। তবে বয়স বাড়লে যে এই সমস্যা কমে যাবে— এমন কথাও জোর দিয়ে বলা যায় না। বহু প্রাপ্তবয়স্কই কৃমির সমস্যায় ভোগেন। এই সমস্যা কমানোর জন্য অনেক ওষুধ পাওয়া যায়। কিন্তু অনেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে কৃমি তাড়ানোর ওষুধ খেতে চান না। তবে ওষুধ না খেয়েও কৃমি তাড়ানো যায়। সেটিও মাত্র এক সপ্তাহেই। হাতের কাছে থাকা কয়েকটি ঘরোয়া জিনিসেই তা সম্ভব। খুব সহজে ঘরোয়া উপায়ে কৃমি তাড়াবেন কী করে? রইল তালিকা। • লবঙ্গ: এক কাপ জলে তিন-চারটে লবঙ্গ ফুটিয়ে নিন। সেই জল সারা দিন অল্প অল্প করে খান। লবঙ্গ সিদ্ধ করা জল শুধু কৃমি নয়, মারবে কৃমির ডিমও। • নিমপাতা: কয়েকটি নিমপাতা বেটে ফ্রিজে রেখে দিন। এমন পাত্রে রাখবেন, যার মধ্যে সহজে বাতাস ঢুকতে পারে না। সকালে খালি পেটে এক গ্লাস গরম জলে এক চামচ নিমপাতা বাটা মিশিয়ে নিন। সেটি খেয়ে ফেলুন। কৃমির সমস্যা থেকে মুক্তি পাবেন। • কুমড়োর বীজ: কৃমি তাড়ানোর অব্যর্থ ওষুধ। প্রথমে কয়েকটি কুমড়োর বীজকে হাল্কা করে ভেজে গুঁড়িয়ে নিন। এ বার এক কাপ নারকেলের দুধের সঙ্গে সম পরিমাণ জল মেশান। এর মধ্যে ভাজা কুমড়ো বীজের গুঁড়ো মিশিয়ে দিন। সকালে খালি পেটে এটি খেয়ে ...


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন