আবার ফিরছে আম্ফান ইয়াসের স্মৃতি । ইতিমধ্যেই হাওয়া অফিস জানিয়ে দিয়েছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আজ ঘূর্ণিঝড়ে পরিণত হবে (Cyclone Alert)। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। মুখে মুখে ফিরছে এই ঘূর্ণিঝড়ের নাম গুলাব (Cyclone Gulab)। কেন এমন নাম, কারা এই নাম দিল।
তথ্য বলছে এই ঝড়ের নাম দিয়েছে পাকিস্তান। ঠিক যেমন এর আগের সাইক্লোন ইয়াসের নাম দিয়েছিল ওমান দেশটি।
এমনকি ঠিক হয়ে গিয়েছে পরবর্তী সাইক্লোন এর নামও। জানা যাচ্ছে এরপরের সাইক্লোন টির নামকরণের দায়িত্ব কাতারের। সাইক্লোন টির নাম হবে শাহিন। এর আগে সাইক্লোন বুলবুলের নামটি পাকিস্তান দিয়েছিল।
ইউনাইটেড নেশান অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া এন্ড দা প্যাসিফিক এবং ওয়ার্ল্ড মেটেরোলজিকাল অর্গানাইজেশানের তরফে ক্রান্তীয় অঞ্চলের ঝড়ের নাম ঠিক করা হয়। এসক্যাপের সদস্য ১৩টি দেশ পালা করে এই ঝড়ের নাম রাখে।
এই ১৩টি দেশের মধ্যে রয়েছে ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, তাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, ইউএই, ইয়ামেন।
উল্লেখ্য হাওয়া অফিস বলছে, গুলাবের প্রভাবে বৃষ্টি বাড়বে আগামিকাল থেকে (Weather update)। ওড়িশার গোপালপুর ও অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনম দিয়ে স্থলভাগের প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়।
বহু শিশুই কৃমির সমস্যায় কষ্ট পায়। তবে বয়স বাড়লে যে এই সমস্যা কমে যাবে— এমন কথাও জোর দিয়ে বলা যায় না। বহু প্রাপ্তবয়স্কই কৃমির সমস্যায় ভোগেন। এই সমস্যা কমানোর জন্য অনেক ওষুধ পাওয়া যায়। কিন্তু অনেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে কৃমি তাড়ানোর ওষুধ খেতে চান না। তবে ওষুধ না খেয়েও কৃমি তাড়ানো যায়। সেটিও মাত্র এক সপ্তাহেই। হাতের কাছে থাকা কয়েকটি ঘরোয়া জিনিসেই তা সম্ভব। খুব সহজে ঘরোয়া উপায়ে কৃমি তাড়াবেন কী করে? রইল তালিকা। • লবঙ্গ: এক কাপ জলে তিন-চারটে লবঙ্গ ফুটিয়ে নিন। সেই জল সারা দিন অল্প অল্প করে খান। লবঙ্গ সিদ্ধ করা জল শুধু কৃমি নয়, মারবে কৃমির ডিমও। • নিমপাতা: কয়েকটি নিমপাতা বেটে ফ্রিজে রেখে দিন। এমন পাত্রে রাখবেন, যার মধ্যে সহজে বাতাস ঢুকতে পারে না। সকালে খালি পেটে এক গ্লাস গরম জলে এক চামচ নিমপাতা বাটা মিশিয়ে নিন। সেটি খেয়ে ফেলুন। কৃমির সমস্যা থেকে মুক্তি পাবেন। • কুমড়োর বীজ: কৃমি তাড়ানোর অব্যর্থ ওষুধ। প্রথমে কয়েকটি কুমড়োর বীজকে হাল্কা করে ভেজে গুঁড়িয়ে নিন। এ বার এক কাপ নারকেলের দুধের সঙ্গে সম পরিমাণ জল মেশান। এর মধ্যে ভাজা কুমড়ো বীজের গুঁড়ো মিশিয়ে দিন। সকালে খালি পেটে এটি খেয়ে ...


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন