সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Bhabanipur : কারচুপি হাত থেকে বাঁচতে কড়া বেষ্টনীতে ইভিএম।

একটি-দু’টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে ভোটগ্রহণ হয়েছে শান্তিতে। এ বার নজরে ফলাফল। সেই ফলাফলে যাতে কারচুপির অভিযোগ না ওঠে, তাই কড়া নিরাপত্তায় মোড়ানো ইভিএম রাখা হয়েছে স্ট্রং রুমে। ভবানীপুর এলাকার ইভিএম রাখা আছে সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস স্কুলে। আর গত এক সপ্তাহ ধরে পোস্টাল ব্যালট রাখা আছে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে। ভোটপর্ব মিটে যাওয়ার পরে, বৃহস্পতিবার রাতেই ২৮৭টি বুথের ইভিএম সিল করা অবস্থায় নিয়ে আসা হয় সাখাওয়াত স্কুলের স্ট্রং রুমে। শুরু হয় অতন্দ্র প্রহরা। সাখাওয়াত এবং আলিপুরে মূল পাহারার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তিন সেকশন, অর্থাৎ, ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ২৪ ঘণ্টা ধরে সেখানে নজরদারি চালাচ্ছেন। এর বাইরের অংশের নিরাপত্তার দায়িত্ব অবশ্য রয়েছে কলকাতা পুলিশের হাতে। সেখানে এক জন ইনস্পেক্টরের অধীনে ১৮ জন পুলিশকর্মী প্রহরীর কাজ করছেন। পুলিশের এক কর্তা জানাচ্ছেন, এ ছাড়া ওই দুই জায়গা যে থানার অধীন, তাদের সব সময়ে নজরদারি চালাতে বলা হয়েছে। ভোট গণনার দিন, অর্থাৎ, রবিবার সকালে কড়া পাহারায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে নিয়ে আসা হবে পোস্টাল ব্যালট। তার আগে পর্যন্ত বাইরের কেউ যাতে ওই দুই জায়গায় ঢুকতে না পারেন, সে জন্য স্থানীয় থানা নিরাপত্তা ব্যবস্থার তদারকি করছে। শুক্রবার সকালেই সেই নিরাপত্তা দেখতে স্কুলে যান কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঘরোয়া উপায়ে এক সপ্তাহেই কৃমির সমস্যা থেকে মুক্তি পাবেন কী ভাবে তারাতাড়ি জেনে নিন।

বহু শিশুই কৃমির সমস্যায় কষ্ট পায়। তবে বয়স বাড়লে যে এই সমস্যা কমে যাবে— এমন কথাও জোর দিয়ে বলা যায় না। বহু প্রাপ্তবয়স্কই কৃমির সমস্যায় ভোগেন। এই সমস্যা কমানোর জন্য অনেক ওষুধ পাওয়া যায়। কিন্তু অনেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে কৃমি তাড়ানোর ওষুধ খেতে চান না। তবে ওষুধ না খেয়েও কৃমি তাড়ানো যায়। সেটিও মাত্র এক সপ্তাহেই। হাতের কাছে থাকা কয়েকটি ঘরোয়া জিনিসেই তা সম্ভব। খুব সহজে ঘরোয়া উপায়ে কৃমি তাড়াবেন কী করে? রইল তালিকা। • লবঙ্গ: এক কাপ জলে তিন-চারটে লবঙ্গ ফুটিয়ে নিন। সেই জল সারা দিন অল্প অল্প করে খান। লবঙ্গ সিদ্ধ করা জল শুধু কৃমি নয়, মারবে কৃমির ডিমও। • নিমপাতা: কয়েকটি নিমপাতা বেটে ফ্রিজে রেখে দিন। এমন পাত্রে রাখবেন, যার মধ্যে সহজে বাতাস ঢুকতে পারে না। সকালে খালি পেটে এক গ্লাস গরম জলে এক চামচ নিমপাতা বাটা মিশিয়ে নিন। সেটি খেয়ে ফেলুন। কৃমির সমস্যা থেকে মুক্তি পাবেন। • কুমড়োর বীজ: কৃমি তাড়ানোর অব্যর্থ ওষুধ। প্রথমে কয়েকটি কুমড়োর বীজকে হাল্কা করে ভেজে গুঁড়িয়ে নিন। এ বার এক কাপ নারকেলের দুধের সঙ্গে সম পরিমাণ জল মেশান। এর মধ্যে ভাজা কুমড়ো বীজের গুঁড়ো মিশিয়ে দিন। সকালে খালি পেটে এটি খেয়ে ...

ATM: গ্রাহকের কাছে কার্ড থাকার সত্ত্বেও এটিএম থেকে টাকা উঠে এলো ।

এটিএম কার্ডের মালিক রয়েছেন শহরের এক প্রান্তে। সেখানে তিনি ব্যস্ত আইনশৃঙ্খলা রক্ষার কাজে। কিন্তু শহরের অন্য প্রান্তে তাঁরই এটিএম কার্ড ব্যবহার করে তুলে নেওয়া হল টাকা। তার আগে অবশ্য তাঁকে ফোন করে কেউ বা কারা ওই টাকা তুলে নেওয়ার হুমকিও দিয়েছিল বলে অভিযোগ। সম্প্রতি লেক থানা, লালবাজার এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে জালিয়াতির এমন অভিযোগ দায়ের করেছেন কলকাতা পুলিশের দক্ষিণ বিভাগের এক কনস্টেবল। কবীর মণ্ডল নামে ওই কর্মীর অভিযোগ, এটিএম কার্ডটি তাঁর কাছেই ছিল। অথচ, তিনি এসএমএস পেয়েছেন যে, কার্ড ব্যবহার করে পাঁচ বারে তাঁর অ্যাকাউন্ট থেকে মোট ৫০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। কবীরবাবু শনিবার জানান, খিদিরপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। এটিএম কার্ডও ওই ব্যাঙ্কের। তিনি শুক্রবার ডিউটিতে ছিলেন। সেই সময়ে তাঁর মোবাইলে একটি ফোন আসে। এক ব্যক্তি জানান, তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হবে। অভিযোগ, এর কিছু পরেই তাঁর মোবাইলে টাকা তুলে নেওয়ার মেসেজ আসে। কবীর জানান, কাউকেই তিনি এটিএম কার্ডের পিন বলেননি। মোবাইলে কিংবা ইমেলে ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ও কেউ চায়নি। ঘটনার পরেই তিনি ওই রাষ্ট্...

Aryan Khan: মাদক কাণ্ডে বয়ান শাহরুখ-তনয়ের । জেনে নিন...

কেন আমাকে গ্রেফতার করা হল, তা বুঝতে পেরেছি। নিজের গ্রেফতারি পরোয়ানায় এমনই বয়ান শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। এনসিবি-র দফতরে ১৬ ঘণ্টা জেরা করার পর গ্রেফতার করা হয়েছে শাহরুখ-পুত্রকে। সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে তাঁর গ্রেফতারি পরোয়ানা। যেখানে আরিয়ান নিজের হাতে কলম দিয়ে লিখেছেন, ‘আমাকে কেন গ্রেফতার করা হয়েছে, তা আমি বুঝতে পেরেছি। আর আমার পরিবারের সদস্যদের ফোন করে আমি সে কথাই জানিয়েছি।’ নীচে আরিয়ানের সই। ‘দ্য নিউ ইন্ডিয়ান’ সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে সেই ছবি। শাহরুখের ছেলেকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে মু্ম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে। শনিবার রাতেই খবর আসে গোয়াগামী এক প্রমোদতরীতে এনসিবি আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন। তাতে বলিউড তারকা-সন্তানও আটক হয়েছেন। কিন্তু নাম তখনও প্রকাশ্যে আসেনি। রবিবার সকালে আরিয়ানের নাম জানা গেল। আরিয়ান ছাড়াও মোট ১০ জনকে আটক করা হয়েছে। তাঁদের প্রত্যেককেই জেরা করা হয়েছে সকাল থেকে। তার...