সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দেশে বিজেপি-বিরোধী শিবিরের মুখ খুললেন মমতাই, বিপুল ভোটে জিতে ফের দাবি করল তৃণমূল । জেনে নিন....

ভবানীপুরের খেলা শেষ হবে ভারত জয়ে—প্রচারে এমন দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রেকর্ড ব্যবধানের জয়ের পরে দলনেত্রীর সেই দাবিকে রাজনৈতিক স্তরে নিয়ে গেল তৃণমূল। লোকসভা ভোটকে নজরে রেখে বিজেপি- বিরোধী শিবিরের যোগ্যতম মুখ হিসাবে মমতার নাম সামনে নিয়ে এলেন দলের নেতারা। তবে এ দিনও তৃণমূলের এই উদ্যোগকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। জাতীয় স্তরে বিজেপি- বিরোধী শিবিরের মুখ কে হবেন, তা নিয়ে টানাপড়েন ছিলই। বিশেষ করে বিধানসভা ভোটে এ রাজ্যে দলের সাফল্যের পরে প্রকাশ্যে সেই জোটের নেতৃত্ব দাবি করে তাতে ভিন্নমাত্রা যোগ করেছিল তৃণমূল। এ দিন ফল ঘোষণার পরে সর্বভারতীয় স্তরে তাঁদের সেই গ্রহণযোগ্যতার দিকে ইঙ্গিত করে তৃণমূলনেত্রী বলেন, ‘‘ভবানীপুরে ৪৬ শতাংশ অবাঙালি ভোটার। আমি সব ভাষাভাষির ভোট পেয়েছি। এখানে গুজরাতি, মারওয়াড়ি, বিহারি, ওড়িয়া ভাষী লোক আছে।’’ ভবানীপুরে যে ওয়ার্ডগুলি অবাঙালি অধ্যুষিত বলে চিহ্নিত, সেগুলিতেও তাঁর জয়ের কথা আলাদা করে উল্লেখ করেছেন মমতা। তৃণমূলের বক্তব্য ছিল, কংগ্রেস বা রাহুল গাঁধী কোনও ভাবেই নরেন্দ্র মোদীর বিকল্প নন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র বিশ্বাসযোগ্য মুখ হতে পারেন মমতাই। নেতা হিসেবে রাহুল সম্পর্কে তৃণমূলের এই ‘অ্যালার্জি’ নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছিল কংগ্রেসও। তবে ভবানীপুরের এই ফলের পরে দলের সেই বক্তব্যকে আরও জোরদার করল তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এ দিন বলেন, ‘‘বিজেপিকে মমতা শুধু হারাননি, তাদের জায়গাও ছোট করে আনতে পেরেছেন। আমরা যে কথা বলেছি ভবানীপুরে সব ভাষা, ধর্মের মানুষ তাতে সিলমোহর দিয়েছেন। তাই বিরোধী জোটের নেতৃত্বে মমতা প্রশ্নহীন।’’ গণনার প্রতিটি রাউন্ডে মমতার এগিয়ে থাকায় বড় ব্যবধানে জয়ের ইঙ্গিত ছিল এ দিন সকাল থেকেই। তখনই কালীঘাট সংলগ্ন এলাকায় তৃণমূলনেত্রীর ছবি সহ একটি ব্যানার লাগাতে শুরু করেন তৃণমূলের নেতা-কর্মীরা। সেই ব্যানারেও সর্বভারতীয় রাজনীতিতে দলনেত্রীর নিশানা স্পষ্ট লেখা ছিল, ‘মোদীশাহঅসুরমর্দিনী।’ ভবানীপুরের এই জয় নিয়ে সংশয় ছিল না তৃণমূলের। এখানে ব্যবধান বাড়িয়ে নন্দীগ্রামের ক্ষতপূরণ যে সম্ভব, তা নিয়েও নিশ্চিত ছিলেন দলের প্রথমসারির নেতারা। তাই জাতীয় স্তরে দলের লক্ষ্য সামনে এনে উপনির্বাচনে তৃণমূলনেত্রীর অন্যতম সেনাপতি ফিরহাদ হাকিম বলেন, ‘‘এই ঝড় থেকেই মোদী- বিরোধী যাত্রা শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’ মমতাকেই কি মুখ হিসাবে তুলে ধরছেন তাঁরা? এই প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, ‘‘কোনও দল মুখ হিসাবে কাউকে তুলে ধরলে তিনি মুখ হন না। তিনি যে মুখ তা নিজেই প্রমাণ করেছেন।’’ এই লক্ষ্যে ইতিমধ্যে উত্তর-পূর্বের একাধিক রাজ্য ও গোয়ায় সক্রিয় হয়েছে তৃণমূল। সেই প্রসঙ্গে ফের কংগ্রেসকে খোঁচা দিয়ে দলের অন্যতম মুখপাত্র সাংসদ সুখেন্দুশেখর রায় এ দিন বলেন, ‘‘জাতীয় স্তরে বিরোধীদের জোট নিয়ে সবার আগে তৎপর হয়েছিলেন মমতাই। কংগ্রেস চুপ করে বসে থাকলেও আমরা তা পারি না। কারণ তৃণমূল একটি রাজনৈতিক দল। এনজিও নয়।’’ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য তৃণমূলের এই দাবি খারিজ করে এ দিন বলেন, ‘‘প্রধানমন্ত্রী হতে মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন, তাঁকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে এতটাই জনপ্রিয় যে, ওঁর ( মমতার) যাত্রা দ্বিতীয় স্থান থেকে শুরু হবে। তার পর সেটা তৃতীয় বা চতুর্থ স্থান— কোথায় শেষ হবে, তা জানি না।’’ ভবানীপুরের ফল ঘোষণার পরে মমতাকেই বিরোধী জোটের মুখ হিসেবে উল্লেখ করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। মমতাকে শুভেচ্ছা জানিয়েছেন এনসিপি নেতা শরদ পওয়ার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম কে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। কংগ্রেস শিবির থেকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন মমতা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কমল নাথ এবং আনন্দ শর্মা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঘরোয়া উপায়ে এক সপ্তাহেই কৃমির সমস্যা থেকে মুক্তি পাবেন কী ভাবে তারাতাড়ি জেনে নিন।

বহু শিশুই কৃমির সমস্যায় কষ্ট পায়। তবে বয়স বাড়লে যে এই সমস্যা কমে যাবে— এমন কথাও জোর দিয়ে বলা যায় না। বহু প্রাপ্তবয়স্কই কৃমির সমস্যায় ভোগেন। এই সমস্যা কমানোর জন্য অনেক ওষুধ পাওয়া যায়। কিন্তু অনেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে কৃমি তাড়ানোর ওষুধ খেতে চান না। তবে ওষুধ না খেয়েও কৃমি তাড়ানো যায়। সেটিও মাত্র এক সপ্তাহেই। হাতের কাছে থাকা কয়েকটি ঘরোয়া জিনিসেই তা সম্ভব। খুব সহজে ঘরোয়া উপায়ে কৃমি তাড়াবেন কী করে? রইল তালিকা। • লবঙ্গ: এক কাপ জলে তিন-চারটে লবঙ্গ ফুটিয়ে নিন। সেই জল সারা দিন অল্প অল্প করে খান। লবঙ্গ সিদ্ধ করা জল শুধু কৃমি নয়, মারবে কৃমির ডিমও। • নিমপাতা: কয়েকটি নিমপাতা বেটে ফ্রিজে রেখে দিন। এমন পাত্রে রাখবেন, যার মধ্যে সহজে বাতাস ঢুকতে পারে না। সকালে খালি পেটে এক গ্লাস গরম জলে এক চামচ নিমপাতা বাটা মিশিয়ে নিন। সেটি খেয়ে ফেলুন। কৃমির সমস্যা থেকে মুক্তি পাবেন। • কুমড়োর বীজ: কৃমি তাড়ানোর অব্যর্থ ওষুধ। প্রথমে কয়েকটি কুমড়োর বীজকে হাল্কা করে ভেজে গুঁড়িয়ে নিন। এ বার এক কাপ নারকেলের দুধের সঙ্গে সম পরিমাণ জল মেশান। এর মধ্যে ভাজা কুমড়ো বীজের গুঁড়ো মিশিয়ে দিন। সকালে খালি পেটে এটি খেয়ে ...

অবরোধ অগ্নিগর্ভ হাওড়া, রেল পরিষেবা বিঘ্নিত

  West Bengal News Live:  রেল পরিষেবা। হাওড়া-খড়গপুর শাখায় রেল পরিষেবায় বিঘ্ন, চরমে যাত্রী দুর্ভোগ । বাতিল হাওড়া-ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস, হাওড়া-আদ্রা শিরোমণি এক্সপ্রেস, বাতিল হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, বাতিল হাওড়া-দিঘা স্পেশাল, শালিমার-পুরী এক্সপ্রেস, অবরোধ অগ্নিগর্ভ হাওড়া, রেল পরিষেবা বিঘ্নিত অবরোধ-বিক্ষোভে অগ্নিগর্ভ হাওড়া, বিঘ্নিত  আপ-ডাউন মিলিয়ে ৩০টি লোকাল ট্রেন বাতিল। কাল বাতিল টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস, আদ্রা-হাওড়া শিরোমণি এক্সপ্রেস। কাল বাতিল পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, ভদ্রক-হাওড়া এক্সপ্রেস। রুট পরিবর্তন: হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস। রুট পরিবর্তন: হাওড়া-মুম্বই সাপ্তাহিক এক্সপ্রেস।

চলো একটু ঘুড়ে আসি কাঞ্চনজঙ্ঘা বর্ননা ।

তাপসী ভূত বিশ্বাস করে না ঠিকই, কিন্তু সেটা খাস কলকাতায় বসে। এখন উত্তর সিকিমের এই প্রত্যন্ত গ্রাম— একে গ্রাম বলাও ভুল হবে, পাহাড়তলির ওপর ইতস্তত ছড়িয়ে থাকা কয়েকটা কাঠের বাড়ি— যেখানে সাঁঝবেলাতেই নিঝুম রাত নেমে এসেছে, এখানে ওর কেমন একটা ভয়-ভয় করছে। তার ওপর বাইরে অঝোরে বৃষ্টি হয়েই চলেছে। এই অঞ্চলে এই একটাই হোম-স্টে সদ্য খুলেছে। সাকুল্যে চারটি ঘর। এখন এই ভরা বর্ষায় কেউ আসে না সাধারণত। যদি হঠাৎ রঞ্জনের অ্যাডভোকেট বন্ধু তমালের ফোন না পেত, তা হলে তাপসীও আসত না। অফিসে একটা জরুরি মিটিং চলছিল, তখনই আসে ফোনটা। মিটিং চলাকালীন খুব জরুরি না হলে ও কোনও ব্যক্তিগত ফোন ধরে না, তাই ‘মিটিংয়ে আছি, পরে ফোন করছি’ মেসেজ দিয়ে কেটে দিয়েছিল। পরে ফোন করতে তমাল কোনও ভণিতা না করে ওকে জানায় যে, রঞ্জন এখন অফিসের ট্যুরে দিল্লিতে নেই, মণিকার সঙ্গে গোয়ায় ছুটি কাটাতে গেছে। ওরা ফিরে এসে বিয়ে করতে চায়। তমালকে দায়িত্ব দিয়ে গেছে ডিভোর্সের শর্তাবলি তাপসীর সঙ্গে ফাইনাল করে রাখতে। রঞ্জন উদার ভাবে বলেছে, তাপসীর সব ন্যায্য দাবি ও মেনে নেবে, প্রকৃত ভদ্রলোকের মতো। তমাল কথা বলছিল পারিবারিক বন্ধু হিসেবে নয়, এক জন ল’ইয়ার হিসেবে। এতই ...