দেশের রাজধানীতে ১,৭০০ টাকা ছাড়িয়ে গেল রান্নার গ্যাসের দাম। আর পুজোর মরসুমের আগে কলকাতায় তা পৌঁছে গেল ১,৮০০-র অঙ্কে।
তেল সংস্থাগুলির শুক্রবার বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় গ্যাসের দাম সিলিন্ডার প্রতি সাড়ে ৪৩ টাকা বাড়িয়েছে। এর ফলে রাজধানী দিল্লিতে বাণিজ্যিক ভাবে ব্যবহারের জন্য ১৯ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল ১৭৩৬ টাকা ৫০ পয়সা। কলকাতায় সাড়ে ১,৭৭০ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে দাঁড়াল ১,৮০৫ টাকা ৫০ পয়সায়।
এই মূল্যবৃদ্ধির ফলে উৎসবের মরসুমে হোটেল-রেস্তরাঁর মতো বাণিজ্যিক কাজকর্মের খরচ বাড়বে। ফলে বাড়তে পারে ক্রেতাদের বিলের অঙ্কও।
তবে গৃহস্থের ব্যবহৃত ১৪.২ কিলোগ্রামের (ভর্তুকিহীন) গ্যাস সিলিন্ডারের দাম এই ধাক্কায় বাড়ানো হয়নি। প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৭৫ টাকা বাড়িয়েছিল কেন্দ্র।
বহু শিশুই কৃমির সমস্যায় কষ্ট পায়। তবে বয়স বাড়লে যে এই সমস্যা কমে যাবে— এমন কথাও জোর দিয়ে বলা যায় না। বহু প্রাপ্তবয়স্কই কৃমির সমস্যায় ভোগেন। এই সমস্যা কমানোর জন্য অনেক ওষুধ পাওয়া যায়। কিন্তু অনেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে কৃমি তাড়ানোর ওষুধ খেতে চান না। তবে ওষুধ না খেয়েও কৃমি তাড়ানো যায়। সেটিও মাত্র এক সপ্তাহেই। হাতের কাছে থাকা কয়েকটি ঘরোয়া জিনিসেই তা সম্ভব। খুব সহজে ঘরোয়া উপায়ে কৃমি তাড়াবেন কী করে? রইল তালিকা। • লবঙ্গ: এক কাপ জলে তিন-চারটে লবঙ্গ ফুটিয়ে নিন। সেই জল সারা দিন অল্প অল্প করে খান। লবঙ্গ সিদ্ধ করা জল শুধু কৃমি নয়, মারবে কৃমির ডিমও। • নিমপাতা: কয়েকটি নিমপাতা বেটে ফ্রিজে রেখে দিন। এমন পাত্রে রাখবেন, যার মধ্যে সহজে বাতাস ঢুকতে পারে না। সকালে খালি পেটে এক গ্লাস গরম জলে এক চামচ নিমপাতা বাটা মিশিয়ে নিন। সেটি খেয়ে ফেলুন। কৃমির সমস্যা থেকে মুক্তি পাবেন। • কুমড়োর বীজ: কৃমি তাড়ানোর অব্যর্থ ওষুধ। প্রথমে কয়েকটি কুমড়োর বীজকে হাল্কা করে ভেজে গুঁড়িয়ে নিন। এ বার এক কাপ নারকেলের দুধের সঙ্গে সম পরিমাণ জল মেশান। এর মধ্যে ভাজা কুমড়ো বীজের গুঁড়ো মিশিয়ে দিন। সকালে খালি পেটে এটি খেয়ে ...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন