সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

খাবার খাওয়ার মাঝে জল খাচ্ছেন ! তাতে লাভ হচ্ছে কী জেনে নিন...

ছোটবেলা থেকেই অনেককে শেখানো হয়, খাবার খাওয়ার মাঝে জল না খেতে। খাবার খেতে খেতে জল খেলে না কি খাবার ঠিক করে হজম হয় না। কারণ হজমের জন্য পাকস্থলিতে অ্যাসিড তৈরি হয়। জল এই অ্যাসিডের ঘনত্ব কমিয়ে দেয়। ফলে খাবার হজমে সমস্যা হয়। যদিও এই মত কতটা ঠিক, তা নিয়ে সন্দেহ রয়েছে চিকিৎসকদের মধ্যে। অনেকেরই বক্তব্য, জল পেটের পিএইচ মাত্রায় কোনও বদল ঘটায় না। ফলে খাবার খাওয়ার মাঝে জল খেলে হজমের সমস্যা হয় না। যদিও এর বিরুদ্ধ মতও আছে। কিন্তু এ সব বাদ দিয়ে, খাবার খাওয়ার মাঝে জল খাওয়ার কিছু গুণও আছে। দেখে নেওয়া যাক। • খাবার খেতে খেতে জল খেলে খাদ্যনালীর ভিতরটি পিচ্ছিল হয়ে যায়। তাতে গ্যাসের সমস্যা কমে। • খাবার খাওয়ার সময়ে জল খেলে টক্সিন বা অন্য দূষিত পদার্থ শরীর থেকে সহজে বেরিয়ে যায়। শরীর দূষণ মুক্ত হয়। • তবে খাওয়ার সময়ে জল খাওয়ার সব চেয়ে বড় সুবিধা হল, এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে। • খাবার খাওয়ার সময়ে জল খেলে পেট ভর্তি হয়ে যায়। ফলে বেশি খাবার খাওয়ার ইচ্ছা চলে যায়। তাতে ওজন নিয়ন্ত্রণে থাকে।

রোগমুক্ত শরীর চা ! রোজ আমলকি খান।

রোজ সকালে খালি পেটে একটুকরো আমলকি। ব্যস, তাতেই নীরোগ হবে শরীর। শতাব্দীপ্রাচীন এই আয়ুর্বেদিক টোটকার গুণ অনেক! সর্দি-কাশি তো দূরে থাকেই, এমনকি ব্যাকটিরিয়া সংক্রমণের হাত থেকেও বাঁচায় আমলকি। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায়, এটি শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। কী কী উপকারে লাগে আমলকি? ১) কম বয়সে চোখে ছানির সমস্যা দেখা দিলে ভরসা রাখুন আমলকিতে। ১ চামচ মধু আর আমলকির গুঁড়ো মিশিয়ে খান। ভাল থাকবে দৃষ্টিশক্তি। ২) হঠাৎ করেই বমি পাচ্ছে? হাতের কাছে আমলকি থাকলেই মিলবে উপকার। আমলকি রস করে একটু মিছরি মিশিয়ে বারতিনেক খান। বমিভাব কমবে। ৩) মুখের ভিতরে ঘা হয়েছে? এই সমস্যার হাত থেকেও বাঁচাবে আমলকি। গরম জলে ২ টেবিল চামচ আমলকির রস মিশিয়ে গার্গল করুন। ৪) জানেন কি আমলকি খেলে নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরল? এমনকি হাঁপানির সমস্যা কমাতেও দারুণ উপকারী এটি। ৫) আমলকি লিভার পরিষ্কার রাখতেও সাহায্য করে। কারণ এটি খেলে শরীর থেকে সমস্ত দূষিত পদার্থ বাইরে চলে যায়। ৬) মাথার চুল নিষ্প্রাণ হয়ে গিয়েছে? আমলকি খেলে উপকার পাবেন। আমলকিতে থাকা প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড চুল পড়া কমায় ও চুলের গোড়া শক্ত করে। কী ...

Smartphone heating: ব্যবহার না করলেও গরম হয়ে যাচ্ছে স্মার্টফোন, কী করে সামলাবেন তখন জেনে নিন...

ব্যবহার করার সময়ে অনেকেরই স্মার্টফোন গরম হয়ে যায়। সেই অবস্থায় ৩৫ থেকে ৪০ সেন্টিগ্রেড গরম হওয়াটা মোটেই অস্বাভাবিক নয়। কিন্তু ব্যবহার না করা অবস্থায় যদি তা হয়? অনেককেই এই সমস্যার মুখোমুখি হতে হয়। এতে ফোনের আয়ু কমে। কারণ ফোন গরম হলে তার প্রভাব পড়ে যন্ত্রাংশে। কী কী কারণে এই সমস্যা হয় এবং কী করে এই সমস্যা এড়াবেন, রইল সন্ধান। • ফোন চার্জে বসানোর সময়ে তাতে কোনও কাজ করবেন না। এতে ফোন গরম হওয়ার প্রবণতা বাড়ে। • ফোনের নেটওয়ার্কের সমস্যার কারণেও বহু সময়ে ফোন গরম হয়। নেটওয়ার্ক দুর্বল হলে, ফোন সারা ক্ষণ ভাল নেটওয়ার্কের সন্ধান চালিয়ে যায়। তাতে ফোনের প্রসেসর এবং ব্যাটারির উপর চাপ পড়ে। সেই কারণেই ফোন গরম হয়। এমন ঘটনা ঘটলে আপনার এলাকায় যে পরিষেবা প্রদানকারীর নেটওয়ার্ক ভাল, তাদের সিম কার্ড ব্যবহার করুন। • আপনি ফোনে কী কী কাজ করবেন? শুধু ফোন, হোয়াটসঅ্যাপ, নেটমাধ্যমের ব্যবহার? না কি তার সঙ্গে সিনেমা দেখা, গান শোনা? গেমও খেলবেন? এই সব মাথায় রেখে ফোনের মডেল নির্বাচন করুন। যদি গেম খেলতে চান, তা হলে জোরদার প্রসেসর-ওয়ালা ফোন কিনতে হবে। দুর্বল প্রসেসর ব্যবহার করা ফোন কিনলে তা দ্রুত গরম হবে। ফোন কেনার আ...

Durga Puja 2021: সদ্য কোভিড থেকে সেরে উঠেছেন? মণ্ডপের ধোঁয়া থেকে সাবধান থাকুন । জেনে নিন কী করে!

কোভিডের আতঙ্ক এখনও রয়েছে। কিন্তু তার মধ্যেই এসে পড়েছে পুজো। পুজোর সময়ের আনন্দ যেন বিপদের কারণ না হয়ে দাঁড়ায়। বিশেষ করে যাঁরা হালে কোভিড সংক্রমণ থেকে সেরে উঠেছেন, তাঁদের ভয় এই সময়ে বেশি। সদ্য কোভিড থেকে সেরে উঠে থাকলে মণ্ডপের ধোঁয়া থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কোভিডে সবচেয়ে বেশি প্রভাব পড়ে ফুসফুসে। এই সময়ে মণ্ডপের ভিতরে বেশি ক্ষণ কাটালে ধূপ বা ধুনোর ধোঁয়া দুর্বল ফুসফুসে মারাত্মক প্রভাব ফেলতে পারে। সে কারণেই কোভিড থেকে সেরে ওঠা সকলকেই বেশি ক্ষণ ধোঁয়ায় না থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অনেকেই মনে করেন, বাজির ধোঁয়াই শুধু ক্ষতিকর। কিন্তু ধূপ বা ধুনোর ধোঁয়াও একই রকম ক্ষতিকারক। এগুলিও ফুসফুসে একই রকম প্রভাব ফেলে। যাঁরা সদ্য কোভিড থেকে সেরে উঠেছেন, এই ধরনের পরিবেশে কিছু ক্ষণ কাটালেই তাঁদের শ্বাসকষ্ট ফিরে আসতে পারে। শুধু তাঁরাই নন, শিশুদেরও এই ধোঁয়া থেকে দূরে রাখতে বলছেন চিকিৎসকরা। কারণ তাঁদের ফুসফুসেরও ক্ষতি হতে পারে এই ধোঁয়ায় থাকলে।

ভবানীপুর-সহ তিন আসনে ভোটগ্রহণ, মমতার কেন্দ্রে বিশেষ নজর কমিশনের.ফলাফল জেনে নিন....

বৃহস্পতিবার রাজ্যের তিনটি আসনে ভোটগ্রহণ। ভবানীপুর উপনির্বাচন-সহ ভোট হচ্ছে শমসেরগঞ্জ ও জঙ্গিপুরে। তিনটি কেন্দ্রে মোট ৯৭৯টি বুথ রয়েছে। ১০০ শতাংশ বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। মোট ভোটার ৬ লক্ষ ৯৭ হাজার ১৬৪। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লক্ষ ৫৬ লক্ষ ৩৫৩, মহিলা ভোটার ৩ লক্ষ ৪০ হাজার ৭৯৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১২ জন রয়েছেন। এ বার ভোটে ভবানীপুরের উপর বিশেষ নজর দিয়েছে কমিশন। শুধু ওই কেন্দ্রেই ভোটের দায়িত্বে থাকবে প্রায় ৩৫০০ কেন্দ্রীয় বাহিনী। সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ফলে আজ দিনভর নজর থাকবে তিন আসনের ভোট সংক্রান্ত খবরের দিকে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে আগেই ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। এর পর বুধবার দিল্লিতে তিনি সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এমতাবস্থায় ক্যাপ্টেনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তিনি কয়েক জন কংগ্রেস বিধায়ককে নিয়ে শীঘ্রই বিজেপি-তে যোগ দিতে পারেন! এমন গুঞ্জনও তৈরি হয়েছে দিল্লির অলিন্দে। যদিও তা অস্বীকার করছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠেরা। অন্য দিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছে...

Honey : খাঁটি না কি নকল? মধু চিনবেন কী করে! জেনে নিন....

বাড়ির সব চেয়ে খুদে সদস্যটির মুখে মধু তো দিচ্ছেন, কিন্তু সেই মধু খাঁটি না কি নকল— সে বিষয়ে ধারণা আছে কি? বহু নামী কোম্পানির মধুতেও প্রচুর ভেজাল থাকে। এ কথা বার বার বিভিন্ন পরীক্ষায় প্রমাণিত হয়েছে। তা হলে খাঁটি মধু চিনবেন কী করে? কয়েকটি সাধারণ পদ্ধতিতেই বোঝা যায়, মধু খাঁটি না কি ভেজাল মেশানো। রইল সেই তালিকা। • মধু খাঁটি কি না, তা বোঝার সব চেয়ে সহজ রাস্তা জলে মেশানো। এক গ্লাস জলে এক চামচ মধু দিন। তার পরে গ্লাসটি আস্তে আস্তে নাড়ান। মধু যদি জলের সঙ্গে তাড়াতাড়ি মিশে যায়, তা হলে সেটি নকল। আর মধু যদি ছোট গোলকার পিণ্ডের মতো হয়ে জলে আস্তে আস্তে মিশতে থাকে, তা হলে সেটি খাঁটি। • জলের গ্লাসে এক ফোঁটা মধু দিন। সেটি কি জলের সঙ্গে মিশে যাচ্ছে? না কি ছোট পিণ্ডের আকারে তলায় চলে যাচ্ছে? মিশে গেলে নকল মধু। আর পিণ্ডের আকারে তলায় চলে গেলে খাঁটি মধু। • মধু আঙুলে লাগান। খুব চটচটে কি? মধু যত খাঁটি, তত চটচটে। • শিশির তলায় মধু কি জমাট বাঁধছে? তা হলে এটি নকল মধু। • মধুতে কি পিপড়ে ধরছে? তা হলেও বুঝতে হবে এটি ভেজাল মেশানো। কারণ পুরোপুরি খাঁটি মধুতে পিপড়ে ধরে না। • মধু নকল কি না তা বোঝার আরও এক সহজ রাস...

বহু সঙ্কটের সহজ সমাধানও রসুন! জেনে নিন....

মাছ, মাংস, তরিতরকারি যা-ই রাঁধুন না কেন, রসুন লাগবে! হেঁশেলের নিত্য প্রয়োজনীয় এই উপাদান সাধারণত রান্নার স্বাদ বাড়াতে মশলা হিসাবেই ব্যবহার করা হয়। কিন্তু এর বাইরেও রসুন যে নানা কাজে লাগতে পারে, তা জানেন কি? রসুনের এই রকমই অজানা কয়েকটি ভূমিকার কথাই রইল এখানে। ১) হজমের সমস্যায় ভোগেন? ওষুধ না খেয়ে ভরসা রাখুন রসুনে। ১ কোয়া রসুন থেঁতো করে নিন। এ বার সেটি একটি চামচে রেখে উপরে আধ চা চামচ মধু ছড়িয়ে রোজ সকালে খালি পেটে খান। উপকার পাবেনই। ২) মুখে ব্রণর সমস্যায় জেরবার? তাতেও মুশকিল আসান হতে পারে এক টুকরো রসুন। রসুনের প্রদাহ নিরোধক উপাদান ব্রণর ব্যথা সারায়। এমনকি, ত্বকের ছিদ্রে থাকা ব্যাক্টিরিয়াও তাড়ায়। তাই ব্রণ সারাতে এক কোয়া রসুন কেটে নিয়ে ব্রণর জায়গায় ঘষুন। ৩) মাথার ত্বকে খুশকি হয়েছে? খুশকি তাড়িয়ে চুলের চিটচিটে ভাব দূর করবে রসুনই। কয়েক কোয়া রসুন থেঁতো করে তার সঙ্গে একটু মধু ভাল করে মিশিয়ে নিন। এ বার মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে হাল্কা মালিশ করে ১৫ মিনিট রাখুন। তার পর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। ৪) মশা মারতে কামান দাগতে হবে না। ঘরে চাই সামান্য রসুন। রসুনের ৬-৮টি কোয়া ভাল করে থেঁতো করে সামা...

Health Tips: কোন ধরনের খাবার খেলে বাড়তে পারে ক্যানসার হওয়ার ঝুঁকি। জেনে নিন....

খাবার দেখে খিদে পায়, এই কথাটি নেহাত মিথ্যে নয়। কিন্তু সব সময়ে উল্টোপাল্টা খাওয়া কি ঠিক? শাক-সব্জি একেবারেই তেমন মুখে রোচে না, এ দিকে ডিপ ফ্রায়েড খাবার দেখলে লোভ সামলাতে পারেন না! শরীর সুস্থ রাখতে কিন্তু সুষম খাবার খাওয়া জরুরি। কিন্তু ভাজাভুজি, প্রসেসড খাবারের প্রতিই অধিকাংশের ঝোঁক বেশি। ফল ক্যানসার। হ্যাঁ, বেশ কয়েকটি খাবারের অভ্যাসই জীবনে ঘটাতে পারে ছন্দোপতন। ডেকে আনতে পারে ক্যানসারের মতো মারণ রোগ। তাই সময় থাকতে খাবারের তালিকা থেকে এই সব বাদ দিন! কোন কোন খাবার খাবেন না? প্রসেসড মিট ঠিক ভাবে রান্না করা হলে মাংস, মাছ এবং ডিম শরীরের জন্য ভীষণই উপকারী। কিন্তু বিশেষ করে মাংস যখন প্রসেস করে রাখা হয়, তা একেবারেই খাওয়া উচিত নয়। কারণ প্রসেস করা মাংসে কার্সিনোজেনিক পদার্থ থাকতে পারে। ফলে এই মাংস খেলে পেটে ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ে। কাজেই সসেজ জাতীয় খাবার কম খাওয়াই স্বাস্থ্যের জন্য ভাল। ভাজাভুজি অতিরিক্ত ভাজাভুজি খেলেও শরীরে ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে আলু বা মাংসকে যখন বেশি তাপমাত্রায় ডুবো তেলে ভাজা হয়, তখন অ্যাক্রিলামাইড নামে একটি তৈরি হয়। এই যৌগটিতে কার্সিনোজেনিক উপাদান রয়েছে।...

টি২০ বিশ্বকাপের আগেই ভারতীয় দলের অধিনায়কত্বে বদল চান গাওস্কর!

বিশ্বকাপের পরেই এই ধরনের ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছেড়ে দেবেন বিরাট কোহলী। তবে সুনীল গাওস্কর অপেক্ষা করতে রাজি নন। তাঁর মতে এ বারের বিশ্বকাপেই ভারতের নেতৃত্ব তুলে দেওয়া উচিত রোহিত শর্মার হাতে। ভারতীয় ক্রিকেট বোর্ড যদিও এখনও পরবর্তী টি২০ অধিনায়কের নাম জানায়নি। বোর্ড না জানালেও সহ-অধিনায়ক রোহিত শর্মাই পরবর্তী অধিনায়ক হবেন বলে মনে করা হচ্ছে। গাওস্কর বলেন, “আগামী দুটো বিশ্বকাপেই রোহিতের অধিনায়কত্ব করা উচিত।” ভারতের প্রাক্তন অধিনায়কের মতে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে হতে চলা টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক হওয়া উচিত রোহিতের। পরের বিশ্বকাপ অবধি সেই দায়িত্ব তাঁরই সামলানো উচিত বলে মত গাওস্করের। কেন এমনটা চাইছেন গাওস্কর। তিনি বলেন, “দুটো বিশ্বকাপের মধ্যে খুব বেশি ব্যবধান নেই। একটা শুরু হবে এক মাস পর, অন্যটা শুরু এক বছর পর। তাই খুব বেশি পরিবর্তন করা উচিত হবে না। পরের অধিনায়ক হিসেবে রোহিতই আমার পছন্দের। পরের দুটো বিশ্বকাপেই ওকে দায়িত্ব দেওয়া উচিত।” সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে রোহিতের সাফল্য রয়েছে। নিদাহাস ট্রফি এবং এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছিলেন তিনি। আইপিএল জিতেছেন পাঁচ ...

Indian Railways: লোকাল ট্রেনের টিকিট কাটায় নতুন সুবিধা, যাত্রীদের বাড়তি সুযোগ দিতে চাইছে রেলমন্ত্রী, জেনে নিন....

লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য এখন অনেকেই কাউন্টারের লাইনে দাঁড়ান না। ব্যাবহার করেন মোবাইল অ্যাপ। ট্রেনের অংসরক্ষিত টিকিট কাটার ইউটিএস (আনরিজার্ভড টিকেটিং সিস্টেম) অ্যাপটি ব্যবহার করেন। এত দিন এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে একমাত্র ভরসা ছিল ইংরেজি ভাষা। এখন সেটা হিন্দিতেও সম্ভব। রেল সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে বিভিন্ন ভারতীয় ভাষায় টিকিট কাটার সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত হিন্দি দিয়ে ভারতীয় ভাষা ব্যবহারের যাত্রা শুরু করল রেল। এত দিন শুধুমাত্র ইংরেজি ভাষাতেই এই অ্যাপ ব্যবহারের সুযোগ থাকায় অনেকেই তা এড়িয়ে যেতেন। রেল মনে করছে, এ বার আরও অনেক যাত্রী ইউটিএস অ্যাপ ব্যবহারে আগ্রহী হবেন। এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে শর্তসাপেক্ষে কিছুটা আর্থিক সুবিধাও পান যাত্রীরা। সেই সব সুবিধাও পাবেন যাঁরা হিন্দি ভাষা ব্যবহারে বেশি স্বচ্ছন্দ। করোনা পরিস্থিতিতে রেল চাইছে বেশি করে মানুষ ইউটিএস অ্যাপ ব্যবহার করুন। রেলের দাবি, ইতিমধ্যেই প্রায় দেড় কোটি যাত্রী নিজেদের মোবাইল ফোনে এই অ্যাপ ডাউনলোড করেছেন। করোনাকালে এই অ্যাপ ব্যবহারে মানুষকে উৎসাহিত করার পিছনে রেল তিনটি বিষয়ের উপরে জোর দিচ্ছ...

Weather Report : রাতভর বৃষ্টিতে ফের জল মগ্ন কলকাতার বহু জায়গা, সারা দিন শহরে চলছে দুর্যোগ...

সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। বুধবার সারা দিন বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাতভর বৃষ্টিতে জল জমেছে কলকাতার অনেক জায়গায়। সকাল ও সন্ধ্যায় জোয়ারের জন্য লকগেট বন্ধ থাকায় জল-যন্ত্রণা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। জল জমেছে উত্তর ও দক্ষিণ কলকাতার অনেক জায়গায়। ঠনঠনিয়া, কালাকার স্ট্রিট, মহাত্মা গাঁধী রোড, কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, বালিগঞ্জ, তারাতলা, নিউ আলিপুর, পাতিপুকুর, ক্যামাক স্ট্রিট, বিটি রোড, সিঁথির মোড় জলমগ্ন। নিউ আলিপুরে রাস্তায় ভেঙে পড়েছে গাছ। ফলে যান চলাচলে ব্যাঘাত ঘটেছে। গঙ্গায় জোয়ারের জন্য বুধবার ভোর সাড়ে ৪টে থেকে সকাল সওয়া ৮টা পর্যন্ত বন্ধ ছিল লকগেট। তার ফলে সেই সময় শহরে জল আরও বেশি জমেছে। সন্ধ্যাতেও জোয়ারের জন্য বিকেল পৌনে ৫টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত লকগেট বন্ধ থাকবে। পুরসভা সূত্রে খবর সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ গঙ্গার জলস্তর হবে ১৪ ফুটের বেশি। ফলে সারা দিন বৃষ্টি হলে শহরের জল-যন্ত্রণা আরও বাড়বে বলেই আশঙ্কা করছে পুরসভা।

ভারতকে চিঠি লিখে আর্জি জানাল কাবুলে, ফের চালু হোক থমকে থাকা বিমান চলাচল ।

তালিবান শাসিত কাবুল থেকে চিঠি এল দিল্লিতে। চিঠিতে থমকে থাকা বিমান যোগাযোগ পুনরায় চালু করার আর্জি জানিয়েছেন তালিবান নেতৃত্ব। ১৫ অগস্ট কাবুলের পতনের পর থেকেই ভারত-আফগানিস্তান যোগাযোগ বন্ধ। তালিবানের সঙ্গে বৈঠক নিয়েও আপত্তি রয়েছে ভারতের। এই প্রেক্ষিতে কাবুল থেকে তালিবানের চিঠি নতুন সম্ভাবনার ইঙ্গিত কি না, তা বুঝতে চাইছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। সূত্রের খবর, ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন অরুণ কুমারের উদ্দেশে ৭ সেপ্টেম্বর পাঠানো তালিবানের চিঠিতে স্বাক্ষর রয়েছে হামিদুল্লা আখুন্দজাদার। চিঠিতে প্রাথমিক শুভেচ্ছার পর আখুন্দজাদা লিখেছেন, ‘আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমেরিকার বাহিনী আফগানিস্তান ছাড়ার আগে বিমানবন্দরটি নষ্ট করে দিয়ে যায়। কাতারের ভাইয়েদের সাহায্যে আমরা আবার বিমানবন্দরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি।’ এর পরই ভারতের সঙ্গে থমকে থাকা বিমান যোগাযোগ পুনরায় চালু করার আর্জি জানিয়েছেন আফগানিস্তানের নয়া সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী আখুন্দজাদা। ভারত এখনও আনুষ্ঠানিক ভাবে তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। যদিও গত ৩১ অগস্ট দোহায় তালিবান প্রতিনিধি স্তানেকজাইয়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন...

Weather report: আকাশের ভেঙে বৃষ্টি, ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার থেকে ভাসতে পারে দক্ষিণবঙ্গ।

ঘূর্ণিঝড় গুলাবের প্রভাব এ রাজ্যে তেমন পড়েনি। কিন্তু গুলাবের পিছুপিছু মঙ্গলবার রাজ্যে হাজির হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে মঙ্গলবার থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্তের জেরে বুধবারও কলকাতা-সহ বিভিন্ন জেলায় চলবে বৃষ্টি। এই বৃষ্টির জেরে জলমগ্ন হতে পারে কলকাতার বিস্তীর্ণ এলাকা। গত সপ্তাহের পর এ সপ্তাহে মহানগরী ফের হারাতে পারে তার স্বাভাবিক ছন্দ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতেও হতে পারে ভারী বৃষ্টি। সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় সেই হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। বুধবারও দুই ২৪ পরগনা, কলকাতা, দুই মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্যোগের আশঙ্কায় মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোমবার ঘূর্ণাবর্তটি মায়ানমার উপকূল...

Gold Price: সোনার দাম কমল মঙ্গলবার থেকে,পড়ল রুপোও, চাপ পড়তে পারে কেনাকাটার

সোনা ঝরছে, ঝরে পড়ছে! আমেরিকার মুদ্রা ডলারের ‘দাদাগিরি’ বেড়ে যাওয়ার ফলে। ডলার আরও দামি হয়ে গিয়েই ফেলে দিচ্ছে সোনার দাম, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তাই সোনা আর সোনায় নেই পুজোর দু’সপ্তাহ আগে। দামে। হুড়মুড়িয়ে পড়েছে সোনার দাম। সোমবারের পর মঙ্গলবারও। কাঁচা ও গয়না, দু’ধরনের সোনারই। বিশেষজ্ঞরা বলছেন, এ বার গোটা সেপ্টেম্বরেই সোনার দাম পড়েছে, মাঝে দু’-চার দিন বাদ দিয়ে। ফলে, পুজোর আগে এ বার সোনা কেনার হিড়িক পড়ে যেতে পারে দোকানে দোকানে। বিশেষজ্ঞরা বলছেন, এ বার গোটা সেপ্টেম্বরেই সোনার দাম পড়েছে, মাঝে দু’-চার দিন বাদ দিয়ে। ফলে, পুজোর আগে এ বার সোনা কেনার হিড়িক পড়ে যেতে পারে দোকানে দোকানে। সোমবার প্রতি ১০ গ্রাম (২৪ ক্যারাটের) সোনার দাম নেমে হয়েছিল ৪৮ হাজার ৪৫০ টাকা। গত সপ্তাহের চেয়ে দাম কমেছিল ১৫০০ টাকা। মঙ্গলবার আরও কমে গেল হলুদ ধাতুর দাম। পৌঁছল ৪৬ হাজার ১৬২ টাকায়। আগের দিনের চেয়ে কমল দু’হাজার টাকারও বেশি। তবে এই কমতে থাকার গতি খুব তাড়াতাড়ি থেমে যেতে পারে, মনে করছেন বিশেষজ্ঞরা। তাই তাঁরা বলছেন, ‘‘এখনই সোনায় বিনিয়োগ করার উপযুক্ত সময়।’’ গত বছর এক দিন প্রতি ১০ গ্রাম (২৪ ক্যারাটের) সোন...

Weather report : ধেয়ে আসছে সাইক্লোন গুলাব, কারা এমন নাম রাখল রাক্ষুসে ঝড়ের ! জেনে নিন...

আবার ফিরছে আম্ফান ইয়াসের স্মৃতি । ইতিমধ্যেই হাওয়া অফিস জানিয়ে দিয়েছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আজ ঘূর্ণিঝড়ে পরিণত হবে (Cyclone Alert)। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। মুখে মুখে ফিরছে এই ঘূর্ণিঝড়ের নাম গুলাব (Cyclone Gulab)। কেন এমন নাম, কারা এই নাম দিল। তথ্য বলছে এই ঝড়ের নাম দিয়েছে পাকিস্তান। ঠিক যেমন এর আগের সাইক্লোন ইয়াসের নাম দিয়েছিল ওমান দেশটি। এমনকি ঠিক হয়ে গিয়েছে পরবর্তী সাইক্লোন এর নামও। জানা যাচ্ছে এরপরের সাইক্লোন টির নামকরণের দায়িত্ব কাতারের। সাইক্লোন টির নাম হবে শাহিন। এর আগে সাইক্লোন বুলবুলের নামটি পাকিস্তান দিয়েছিল। ইউনাইটেড নেশান অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া এন্ড দা প্যাসিফিক এবং ওয়ার্ল্ড মেটেরোলজিকাল অর্গানাইজেশানের তরফে ক্রান্তীয় অঞ্চলের ঝড়ের নাম ঠিক করা হয়। এসক্যাপের সদস্য ১৩টি দেশ পালা করে এই ঝড়ের নাম রাখে। এই ১৩টি দেশের মধ্যে রয়েছে ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, তাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, ইউএই, ইয়ামেন। উল্লেখ্য হাওয়া অফিস বলছে, গুলাবের প্রভাবে বৃষ্টি বাড়বে আগামিকাল থেকে ...

Diabetes: ১০ বছরের শিশু ডায়াবিটিসে ভুগছে! রোগ নিয়ন্ত্রণ কী করলে থাকবে জেনে নিন।

ডায়াবিটিসের সমস্যা প্রাপ্তবয়স্কদের থেকেও বেশি দেখা যাচ্ছে শিশুদের মধ্যে। চিকিৎসকদের বক্তব্য, দৈনন্দিন জীবনযাত্রায় কিছু ভুলের কারণেই মূলত এমন সমস্যা হচ্ছে। জীবনধারায় কিছু বদল এলে তবেই সম্ভব সেই রোগ নিয়ন্ত্রণে রাখা। বহু শিশুকেই ছোট থেকে স্থূলতার সমস্যায় ভুগতে দেখা যায়। তার সঙ্গেই রয়েছে শরীরচর্চার অভাব। বহু শিশুরই এখন খেলার অ‌ভ্যাস নেই। তার জেরেই অসুস্থতা বাড়ছে। মাঝেমাঝেই গলা শুকিয়ে যাওয়া এবং অতিরিক্ত ক্লান্তি ডায়াবিটিসের লক্ষণ। ঘন ঘন মুত্রত্যাগও করতে হয় ডায়াবিটিস হলে। কম সময়ে অনেকটা ওজন কমলেও সতর্ক হতে হবে। শিশুকে ডায়াবিটিসের প্রকোপ থেকে কী ভাবে বাঁচানো সম্ভব? ১) খাওয়াদাওয়ার অভ্যাসে বিশেষ নজর দিতে হবে। অতিরিক্ত ভাজাভুজি এবং পিৎজা-বার্গারের মতো খাবার যাতে না খায়, সে দিকে নজর দিন। ২) বেশি মিষ্টি জাতীয় খাবার খাওয়ারও বিপদ আছে। চিনি খাওয়া যত কমানো যায়, শরীরের জন্য ততই ভাল। ৩) নিয়মিত শরীরচর্চার অভ্যাস করানো জরুরি। ৪) শরীর যাতে শুকিয়ে না যায়, সে দিকে খেয়াল রাখতে হবে। তাই নিয়ম করে জল খাওয়ান শিশুকে। ৫) কখনওই প্রয়োজনের চেয়ে যেন বেশি খাবার না খায় শিশু। সে দিকে বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে। ...

Hair Care: কোন চারটি খাবার খেলে চুল পড়া বাড়তে পারে? জেনে নিন আপনারা....

চিরুনি দিয়ে আঁচড়াতে গিয়ে দেখলেন প্রচুর চুল উঠছে। চিন্তা হওয়া স্বাভাবিক। সাধারণত যত্ন না নিলে চুল পড়ার আশঙ্কা বাড়ে। কিন্তু হয়তো আপনি নিয়মিত চুলে তেল, শ্যাম্পু, কন্ডিশনিং সবই করেন। তাও কেন চুল পড়ছে? বিশেষ কোনও অসুখ হলে বিষয়টি আলাদা। নাহলে চোখ রাখুন খাবারের দিকে। কিছু ধরনের খাবার খেলে চুল পড়ার মাত্রা বেড়ে যায়। চিনি প্রচুর চিনি বা মিষ্টিজাতীয় পদার্থ খান কি? তাহলে কিন্তু এটিই হতে পারে আপনার চুল পড়ার কারণ। অতিরিক্ত চিনি খাওয়ার কারণে টাকও হয়ে যেতে পারে। তাই মিষ্টি ভালবাসলেও পরিমাণ নিয়ন্ত্রণ করে খান। ময়দা বাড়িতে লুচি-পরোটা হামেশাই খাচ্ছেন? ময়দা দিয়ে তৈরি এই লুচি বা পরোটাই কিন্তু আপনার চুলের ক্ষতি করছে। কারণ, এতে থাকা গ্লাইসেমিক ইনডেক্স বা জিআই-এর পরিমাণ হরমোনের সমতা নষ্ট করে। ফলে তা থেকে চুল উঠে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কেবল ময়দা নয়, একই কারণে খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে পাঁউরুটিও। মদ তরল পানীয়তে চুমুক দেওয়ার সময়ে ভাবছেন কি তা থেকে চুলের এত বড় ক্ষতি হতে পারে? গবেষণা কিন্তু সেই রকমই বলছে। অতিরিক্ত মদ্যপান করলে হেয়ার ফলিকল নষ্ট হয়। কিন্তু পরিমিত মদ্যপানেও ক্ষতিগ্রস্ত হয় চুল। অ্যা...

COVID-19: মারণক্ষমতা হারাচ্ছে করোনাভাইরাস, দাবি অক্সফোর্ড। জেনে নিন....

জিনগত পরিব্যক্তির কারণে করোনাভাইরাস ক্রমশই মারণক্ষমতা হারাচ্ছে। এমনটাই দাবি টিকা নির্মাতা সংস্থা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার গবেষক ডেম সারা গিলবার্টের। তিনি বলেন, ‘‘করোনাভাইরাসের নয়া প্রজাতিগুলির প্রাণঘাতী হয়ে ওঠার ক্ষমতা অনেকটাই কম।’’ আগামী দিনেও করোনাভাইরাসের ‘দুর্বল’ হওয়ার এই প্রবণতা অব্যাহত থাকবে বলে দাবি করেছেন ডেম। ব্রিটেনের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার গবেষণাগার ‘জেনার ইনস্টিটিউট’-এর প্রধান ডেম বলেন, ‘‘শেষ পর্যন্ত এটি সাধারণ জ্বরের (ফ্লু) ভাইরাসের স্তরেই চলে আসবে।’’ বৃহস্পতিবার ‘রয়্যাল সোসাইটি অফ মেডিসিন’-এর আলোচনাসভায় তাঁদের গবেষণার কথা জানিয়ে ডেম বলেছেন, ‘‘জিনের পরিব্যক্তির কারণে ভবিষ্যতে আরও প্রাণঘাতী করোনাভাইরাস সৃষ্টির সম্ভাবনা প্রায় নেই।’’ ডেম জানিয়েছেন, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভাইরাসের প্রাণঘাতী ক্ষমতা কমতে থাকে। কোভিড-১৯ সংক্রমণের জন্য দায়ী সার্স-কোভ-২ ভাইরাসের ক্ষেত্রেও সেটাই হয়েছে। তবে ‘নির্বিষ’ হয়ে পড়লেও ভবিষ্যতে করোনাভাইরাসের সংক্রমণের ক্ষমতা কমার সম্ভাবনা তেমন নেই বলে জানিয়েছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেক...

‘বিশেষ’ নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের পথে হাঁটতে পারে রাজ্য, বাড়ছে তর্ক।

পরস্পরের মধ্যে রাজনৈতিক টানাপড়েন চরমে ঠিকই। তবে বিভিন্ন দফতরে ‘বিশেষ’ নিয়োগের প্রশ্নে রাজ্য সরকার কি কেন্দ্রের পথেই হাঁটতে চলেছে! প্রবল জল্পনা চলছে রাজ্য প্রশাসনের অন্দরে। প্রশাসনিক সূত্রের দাবি, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দফতরে স্পেশাল সেক্রেটারি বা বিশেষ সচিব পদের সমমর্যাদায় অফিসার নিয়োগ করতে চাইছে রাজ্য সরকার। যাঁরা হয়তো ভবিষ্যতে সেই দফতরের পরামর্শদাতার ভূমিকা নেবেন বা অন্য কোনও কাজ করবেন। নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে তাঁরা নির্ধারিত সময়ের জন্য কাজ করবেন সরকারের হয়ে। এমন উঁচু পদে নিয়োগের ক্ষেত্রে মানানসই যোগ্যতামানও নির্ধারিত থাকবে। সরকারি ক্ষেত্রের বাইরে অন্যত্র বিশেষ কোনও কাজের অভিজ্ঞতাসম্পন্ন যোগ্য ব্যক্তিকেও নিয়োগ করা হতে পারে বলে প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকের ধারণা। শেষ পর্যন্ত সব ঠিক থাকলে অনুমোদনের জন্য এই পরিকল্পনাটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে। তিনি অনুমোদন দিলে পরিকল্পনা রূপায়ণের পথে হাঁটতে পারে রাজ্য। এক আধিকারিক বলেন, “একটি দফতরে বিশেষ সচিবের সমতুল পদমর্যাদার দু’-এক জন অফিসার থাকতেই পারেন। তাঁদের জন্য আকর্ষক বেতন বা সাম্মানিক ধার্য হতে প...

ভবানীপুরের ভোট নিয়ে কমিশনের উপর চরম ক্ষুব্ধ হাইকোর্ট! কী হল জেনে নিন...

ভবানীপুর উপনির্বাচন (Bhabanipur By Poll) নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) চরম ভর্ৎসনার মুখে নির্বাচন কমিশন (Election Commission)। বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের উদ্দেশ্যে হাইকোর্ট বলেছিল, সাংবিধানিক বাধ্যবাধকতা একটি উপনির্বাচনে কীভাবে তৈরি হল, তা জানিয়ে হলফনামা জমা দিক নির্বাচন কমিশন। আর এদিন সেই হলফনামা জমা দিতেই হাইকোর্ট চরম ক্ষোভ প্রকাশ করল নির্বাচন কমিশনের পদক্ষেপকে ঘিরে। ভবানীপুর উপনির্বাচন নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আদালত এদিন প্রশ্ন করে, 'একটি আসনের জন্যই সংবিধান আর আইনের বাধ্যবাধকতা? মুখ্যসচিব কীভাবে লেখেন সাংবিধানিক সংকটের কথা? মুখ্যসচিবের চিঠির ভিত্তিতে কীভাবে পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন?' শুধু তাই নয়, নির্দিষ্টভাবে ভবানীপুরের প্রসঙ্গ উত্থাপন করে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ ক্ষোভের সঙ্গে বলে, 'একটি আসনের জন্যই সংবিধান আর আইনের বাধ্যবাধকতা? একজন নির্বাচনে জিতে পদত্যাগ করবেন, তাঁর জায়গায় আরেকজন ভোটে দাঁড়াবেন!' শুধু তাই নয়, এদিন নির্বাচন কমিশনের কাছে হাইকোর্ট প্রশ্ন করে, 'একটি উ...

Whatsapp: হোয়াটসঅ্যাপে অনলাইন না থাকলেও পড়তে পারবেন মেসেজ, করতে পারবেন চ্যাট! জেনে নিন বিস্তারিত...

হোয়াটসঅ্যাপে শেষ কখন অনলাইন হয়েছিলেন তা লুকিয়ে রাখার উপায় এখন অনেকেই জেনে গিয়েছেন। কিন্তু অনলাইন থেকেও কি অন্যের চোখ এড়ানো সম্ভব? সম্ভব। সে উপায়ও লুকিয়ে রয়েছে হোয়াটসঅ্যাপেই। অনলাইন থেকেও স্ট্যাটাসে অনলাইন লেখা এড়ানো সম্ভব এবং এইভাবে কারও সঙ্গে কথোপকথনও চালিয়ে যেতে পারেন। এর একাধিক উপায় রয়েছে। প্রথমত, এর জন্য হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন অপশনটি চালু করতে হবে। তা হলে হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ এলে মোবাইল ফোনের উপরের স্ক্রিনেই তা ফুটে উঠবে। সেখান থেকেই চ্যাট করা যায়। এই অপশনে যদি কারও অসুবিধা হয় তা হলেও অন্য উপায় রয়েছে। গুগল প্লে স্টোর থেকে ‘হোয়াটসঅ্যাপ বাবল ফর চ্যাট’ অ্যাপটি মোবাইল ফোনে নিয়ে নিতে হবে। এই অ্যাপের মাধ্যমে কারও সঙ্গে কথা বললে অনলাইন দেখাবে না। আরও একটি সহজ উপায় রয়েছে। কোনও মেসেজের উত্তর যদি অন না দেখিয়ে দিতে চান তা হলে ওই মেসেজটি আসার পর প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগ বন্ধ করতে হবে। তার পর হোয়াটসঅ্যাপে ঢুকে উত্তর দিতে হবে। হোয়াটসঅ্যাপ থেকে পুরোপুরি বাইরে বেরিয়ে গিয়ে ফের ইন্টারনেট সংযোগ চালু করে দিতে হবে। তা হলে আপনার বার্তা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে কিন্তু আপনাকে অনলাইন দেখা...

লেবু আর ভিনিগারের সাহায্যে স্টিলের সিঙ্কে দাগ থেকে মুক্তি! জেনে নিন...

অনেক ক্ষণ ধরে রান্নাঘর পরিষ্কার করলেন। সাবান জল দিয়ে সব মুছলেন। তবু যেন মনের মতো দেখাচ্ছে না সাধের হেঁশেলটি। সিঙ্কের গায়ের দাগ উঠছে না যে! এমন তো হয়েই থাকে। তবে তার জন্য মন খারাপ করার প্রয়োজন নেই। বাইরে থেকে লোক ডেকে আনারও দরকার নেই। এমনকি, বিশেষ কোনও জিনিস কিনতেও ছুটতে হবে না বাজারে। হাতের কাছের সাধারণ কিছু জিনিস দিয়েই নতুনের মতো করে ফেলা যায় স্টিলের সিঙ্ক। ২) লেবু ৩) ভিনিগার ৪) নারকেল তেল ৫) বাসন ধোয়ার তরল সাবান ৬) বেকিং সোডা কী ভাবে সাফ করবেন নিজের হেঁশেলের সিঙ্ক? প্রথমে সিঙ্ক থেকে সব বাসন সরিয়ে ফেলতে হবে। তার পর গরম জল দিয়ে জায়গাটি ভাল ভাবে ধুতে হবে। এ বার গোটা সিঙ্কে বেকিং সোডা ছড়িয়ে দিন এবং কাপড়ের টুকরোর মধ্যে তিন ফোঁটা বাসন মাজার সাবান দিয়ে ভাল ভাবে সিঙ্কটি ঘষতে থাকুন। যে সব জায়গায় জলের দাগ বেশি, সেখানে একটু বেশি জোর দিয়ে ঘষুন। তার পর আবার গরম জল দিয়ে সিঙ্ক ধুয়ে ফেলুন। এর পরেও কয়েকটি জায়গায় গাঢ় দাগ থাকবে। অর্ধেক পাতি লেবু সে সব দাগের উপর ভাল ভাবে ঘষুন। তার পর একটি কাপড়ের টুকরো ভিনিগারে ভিজিয়ে নিন। সেই কাপড়টি দিয়ে লেবুর রস লাগানো জায়গাগুলি মুছে নিন। সব দাগ উধাও হবে...

Weather report : ‘এই নরক যন্ত্রণা আরও কত দিন?’ জেনে নিন....

‘রাস্তায় জল থইথই। আর তা হয়েছে খালের জল থেকে।’ বুধবার দিনভর দমদম রোডে যাতায়াত করতে গিয়ে এমনই মন্তব্য করেছেন পথচারী থেকে নিত্যযাত্রীরা। রবিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি কিছুটা থামলেও বুধবারও জল সরেনি দমদম রোড থেকে। বাগজোলা খাল উপচে পড়ায় ভেসে গিয়েছে হনুমান মন্দির থেকে মতিঝিল পর্যন্ত এলাকা। এর সঙ্গে যুক্ত হয়েছে রাস্তার বেহাল দশা। ছোট-বড় খানাখন্দ তো বটেই, কোথাও কোথাও পিচ উঠে গিয়ে রাস্তার ইট পর্যন্ত বেরিয়ে এসেছে। কিন্তু জমা জলের কারণে তা বোঝার উপায় নেই। গর্ত এড়াতে গাড়িচালকেরা তাই রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করায় যানজটও বাড়ছে। এক অটোচালকের কথায়, ‘‘ওই খারাপ রাস্তায় চালাতে গিয়ে এমনিতেই গাড়ির ক্ষতি হচ্ছে। তার উপরে জল। গাড়ি চালানোই এখন মুশকিল।’’ হনুমান মন্দির সংলগ্ন বাগজোলা খালের উপরের কালভার্টে সম্প্রতি গর্ত দেখা দেওয়ায় আগে থেকেই একটি লেন বন্ধ। দমদম রোডের একাংশ দিয়ে ভারী যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। ছোট গাড়ি চলাচল করছে একটিমাত্র লেন দিয়ে। ফলে সব মিলিয়ে নাগেরবাজার পর্যন্ত তীব্র যানজট তৈরি হচ্ছে দমদম রোডে, যার রেশ এসে পড়ছে যশোর রোডেও। যান নিয়ন্ত্রণে হিমশিম খেতে হ...

১ অক্টোবর থেকে কার্ডের মাধ্যমে লেনদেনের নিয়ম বদলাচ্ছে, জেনে নিন নতুন নিয়ম ।

১ অক্টোবর থেকে গ্রাহকদের ডেবিট, ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই কার্ডের মাধ্যমে ফোনের বিল, ওটিটি-র ক্ষেত্রে মাসের শুরুতেই কার্ডের মাধ্যমে টাকা কেটে নেওয়া হয়। এ বার সেই ধরনের লেনদেনে পরিবর্তন আনা হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অন্যান্য কার্ড থেকে ‘অটো ডেবিট’-এর ক্ষেত্রে এ বার থেকে আগে গ্রাহকের অনুমতি নিতে হবে। সেই টাকা লেনদেনের ২৪ ঘণ্টা আগে গ্রাহককে এসএমএস বা ইমেলের মাধ্যমে জানাতে হবে ব্যাঙ্ক বা লেনদেনকারী সংস্থাগুলিকে। সেই বার্তায় দিতে হবে লেনদেনের যাবতীয় তথ্য। এবং কেন টাকা কাটা হচ্ছে তারও কারণ লেখা থাকতে হবে। এসএমএস বা ইমেলের মাধ্যমে গ্রাহক সেই বার্তা পাওয়ার পর যদি লেনদেনের অনুমতি দেন তবেই ‘অটো পেমেন্ট’ করতে পারবে ব্যাঙ্কগুলি। ‘অটো ডেবিট’ প্রক্রিয়াকে আরও নিরাপদ এবং সহজ করতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এসএমএস-এর মাধ্যমে বার্তা পেতে গেলে গ্রাহককে সংশ্লিষ্ট ডেবিট বা ক্রেডিট কার্ডের সঙ্গে সঠিক মোবাইল নম্বর সংযোগ করতে হবে। না হলে সেই বার্তা তাঁরা পাবেন না। এই কার্ডগুলির মাধ্যমে ‘অটো ডেবিট’-এর ক্ষেত্রে স...

BJP Vs TMC: BJP থেকে তৃণমূলে আসছেন বিরাট নেতা ! অশনিসংকেত গেরুয়া শিবিরে..

ভোট পর্যুদস্ত হওয়ার পর থেকেই দলে ভাঙন আটকাতে হিমশিম খাচ্ছে বিজেপি। মুকুল রায় (Mukul Roy) সহ চার বিজেপি বিধায়ক ইতিমধ্যেই নাম লিখিয়েছেন TMC-তে। সদ্যই আলোড়ন ফেলে ঘাসফুল শিবিরে এসেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। আর সেদিনই ভবানীপুরের ভোট প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়ে দেন, খেলা তো সবে শুরু ৷ আগামীতে আরও অনেক বড় চমক অপেক্ষা করছে। অভিষেকের সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। দল বদল নিয়ে এদিন তিনি যা দাবি করলেন, তাতে রীতিমতো অশনিসংকেত দেখছে রাজ্য BJP নেতৃত্ব। শুরু থেকেই ভবানীপুরের ভোট প্রচারে অগ্রণী ভূমিকায় রয়েছেন ফিরহাদ। প্রতিদিনই তিনি ঘুরে-ঘুরে ভোট প্রচার করছেন ভবানীপুরে। এদিন তারই ফাঁকে দলবদল নিয়ে প্রশ্ন করা হয় ফিরহাদকে। তখনই তিনি বলেন, 'যারা তৃণমূল ছেড়ে গিয়েছিলেন, তাঁদের অনেকেই ফিরে এসেছেন। কিন্তু কয়েকদিন বাদে এমন একটা নাম আসবে, চিন্তা করতে পারবেন না। বিজেপি থেকেই তিনি আসবেন তৃণমূল। এমনকী অনেক বিধায়কও আসছেন, আরও আসবেন।' ...

রোজ চাই শুধু ১৫-২০টি কারি পাতা খান ডায়াবিটিসের সমস্যা দূর হয়ে যাবে।।

রান্নায় কারি পাতা অনেকেই ব্যবহার করেন। এতে বহু খাবারে সুন্দর গন্ধ হয়। কিন্তু শরীরে এই কারি পাতার প্রভাব কেমন? এটি কি উপকারী? হালের বেশ কিছু গবেষণায় কারি পাতার নানা উপাদানের কথা উঠে এসেছে। এর বেশির ভাগই শরীরের উপকার করে। দেখে নেওয়া যাক সেগুলি কী কী। • যাঁরা নিয়মিত কারি পাতা খান, তাঁদের ওজন নিয়ন্ত্রণে থাকে। কারি পাতার রস করে খেলে আরও ভাল ফল পাওয়া যায়। ১৫-২০টি কারি পাতা এক গ্লাস জলে ১০ মিনিট ফুটিয়ে নিন। তার পরে জলটি ছেঁকে নিয়ে তাতে মধু আর লেবুর রস মিশিয়ে পান করুন। টানা কয়েক দিন এই রস খেলেই কমবে ওজন। • রান্নায় নিয়মিত কারি পাতা মেশালে ডায়াবিটিসের সমস্যা কমে। বেশি ভাল ফল পেতে কয়েকটি কারি পাতা একটু ভিজিয়ে চিবিয়ে নিতে পারেন। তবে শুধু ডায়াবিটিস বা ওজন নিয়ন্ত্রণ নয়, কারি পাতার আরও গুণ রয়েছে। যাঁরা খুসকি বা চুল পড়ার সমস্যায় ভোগেন, তাঁরা নারকেল তেলে কারি পাতা গরম করে, সেই তেল মাথায় মাখলে এই সব সমস্যা কমতে পারে।

ঘন ঘন ফোন পরিষ্কার করেন! সঠিক পদ্ধতি কী, জেনে নিন।।

সকালে ঘুম থেকে উঠে প্রথমেই ফোনটা দেখলেন। তারপর সেই হাতে চোখ কচলে নিয়ে বিছানা থেকে নামলেন। বাথরুমের কাজ সারতে সারতেও হাতে মুঠোফোনে দিনের খবর পড়া। তারপর জলখাবার খাওয়ার সময়েও এক হাতে নেটমাধ্যমে ঘোরাফেরা। সকাল থেকে কত জায়গায় ফোনটা রাখলেন এবং তারপর ফোন ধরে সেই হাতে চোখে মুখে দিলেন, তার কোনও হিসাব আছে কি? বেশির ভাগ মানুষেরই থাকে না। তাঁরা ভুলে যান যে এই মুঠোফোন থেকে জাবীণু ছড়ানোর কতটা সহজ। শুধু করোনাভাইরাস নয়, যে কোনও ধরনের ব্যাকটিরিয়া বা ভাইরাস ছড়াচ্ছে এই মুঠোফোন থেকেই। অনেকের মুখে ব্রণর মূল কারণও মুঠোফোনের পরদায় জমে থাকা নোংরা। তাই নিয়মিত ফোন পরিষ্কার করা অত্যন্ত জরুরি। তবে নিয়মিত মানে কত ঘন ঘন? সেটা জানা প্রয়োজন। যদি আপনি বাড়িতেই থাকেন, তা হলে সপ্তাহs এক থেকে দু’বার পরিষ্কার করুন। কিন্তু আপনি যদি নিয়মিত রাস্তায় বেরোন, তা হলে আপনার দু’দিন অন্তর পরিষ্কার করতে হবে। অফিসের গিয়ে ফোন কোথায় রাখছেন, সাধারণ শৌচালয় ব্যবহার করার সময়ে ফোন কোথায় রাখলেন, দোকানে গিয়ে কিছু জিনিস কেনার সময়ে ফোন কোথাও নামিয়ে রাখলেন কি না— এগুলি অত্যন্ত জরুরি হয়ে পড়ে। তেমন কিছু ঘটলে অবশ্যই সে দিন বাড়ি ফিরে ফোন পরিষ...

Coronavirus: ‘বাতাসের মাধ্যমেই দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ’ ! গবেষণায় জানা যাচ্ছে , জেনে নিন..

বাতাসের মাধ্যমেই সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে সংক্রামক সার্স কোভ-২ ভাইরাসের বিভিন্ন ভেরিয়েন্ট। ফলে আঁটোসাঁটো ভাবে মাস্ক পরা এবং বদ্ধ পরিবেশ এড়িয়ে হাওয়া চলাচলের সুব্যবস্থা করা ছাড়া এই সঙ্কট এড়ানো সম্ভব নয়। আমেরিকার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক পর্যালোচনায় উঠে এসেছে এমনটাই। ওই গবেষণায় অনুযায়ী, সংক্রমিতদের ছাড়া প্রত্যেকটি নিঃশ্বাসে সংক্রামক ভাইরাস ছড়িয়ে পড়ে বাতাসে। ভাইরাসের মূল ভেরিয়েন্টের তুলনায় আলফা ভেরিয়েন্টে আক্রান্তদের ক্ষেত্রে এই মাত্রা ৪৩ থেকে ১০০ গুণ বেশি। ‘ক্লিনিক্যাল ইনফেকসাস ডিজ়িজ়েস’ নামে পত্রিকায় প্রকাশিত এই রিপোর্ট আরও জানাচ্ছে, সার্জিক্যাল মাস্ক এবং ঢিলাঢালা পোশাক পরলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে। গবেষণাটি মূলত আলফা ভেরিয়েন্টকে নজরে রেখে করা হলেও সম্প্রতি আতঙ্ক ছড়ানো ডেল্টা স্ট্রেনের ক্ষেত্রেও এই নিরীক্ষণ কার্যকর বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পাঁচ থেকে এগারো বছর বয়সিদের ক্ষেত্রে তাদের টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কোভিড সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাও গড়ে তুলতে সক্ষম। ট্রায়ালে এমনটাই উঠে এসেছে বলে সোমবার এক বিবৃতি দিয়ে জানাল আমেরিকান প্রতিষেধক প্রস্তুতকারী সংস্...

Online : পাতা ফাঁদে পা দিলেন এক তরুণী ,২ টাকার পুরনো নোট মোটা টাকায় বেচতে গিয়ে ৫০ হাজার খোয়ালেন! জেনে নিন....

২ টাকার পুরনো একটি নোট ১ লক্ষ টাকায় বেচতে চেয়েছিলেন। উল্টে প্রতারকদের খপ্পরে পড়ে খোয়া গেল ৫০ হাজার টাকা। অনলাইনে এমনই প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ বীরভূমের সিউড়ির এক তরুণীর। অনলাইনে হাজার হাজার টাকা খুইয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন সিউড়ির মল্লিকগুনা পাড়ার বাসিন্দা সৃজনী বিশ্বাস। ওই কলেজপড়ুয়া জানিয়েছেন, পুরনো নোট কেনাবেচা করা হয়, এমন একটি ওয়েবসাইটে ওই ২ টাকার নোটের ছবি আপলোড করেছিলেন। তার দাম রেখেছিলেন ১ লক্ষ টাকা। সৃজনীর দাবি, নোটটির ছবি আপলোড করার প্রায় সঙ্গে সঙ্গে তা কেনার জন্য একটি ইমেল পান। আমেরিকার একটি ব্যাঙ্কের মাধ্যমে তাঁকে ১ লক্ষ টাকাও দিতে রাজি বলে জানান ওই ইমেল প্রেরক। তবে শর্ত ছিল, ১ লক্ষ টাকা পেতে সৃজনীকে পাঁচ হাজার টাকা দিতে হবে। আমেরিকান ডলারকে ভারতীয় মুদ্রায় বদল করার মূল্য হিসাবেই ওই টাকা চাওয়া হয় জানিয়েছিল ইমেল প্রেরক। এমনকি, সৃজনীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করে একটি হোয়াটসঅ্যাপ নম্বরে ওই ২ টাকার নোটটির ছবি তুলেও পাঠাতে বলা হয়। তাতে রাজি হয়ে ইমেল প্রেরককে নোটটির ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেন সৃজনী। এর পর পাঁচ হাজার টাকাও অনলাইনে পাঠিয়ে দেন তিনি। যদিও...

Weather report : বিদায় নিল না নিম্নচাপ, ফের নামল বৃষ্টি! আবহাওয়া দফতর কি বললেন জেনে নিন..

ফের বৃষ্টি শুরু হল বঙ্গে। রবিবার ও সোমবার যে বৃষ্টি হয়েছে বাংলাজুড়ে, বুধবার তা এখনও শুরু না হলেও ফের বৃষ্টিতে চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের কপালে। আলিপুর আবহাওয়া (West Bengal Weather Update) দফতরের তরফে রীতিমতো সতর্ক করে জানানো হয়েছে, গাঙ্গেয় বঙ্গের উপরে থাকা নিম্নচাপ এখনও কাটেনি। ফলে বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে। কোন কোন জেলার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। তবে, কলকাতাতেও দুপুর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। ফলে ফের কলকাতায় জল জমার আশঙ্কা শুরু হয়েছে। ভারী বৃষ্টির ফলে নদীতে জল বেড়েছে বহু জায়গায়। বহু জায়গা নতুন করে প্লাবিত হয়েছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, নয়াগ্রামে হরপা বান দেখা দিয়েছে বলে খবর। পাশাপাশি নিচু এলাকায় আরও জল জমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা ছাড়াও বুধবার পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টির আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তাই সেখানে আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। অপরদিকে, মৌ...

ভাজাভুজি খাওয়ার পর কোন কাজগুলি করলে কোলেস্টেরল বাড়বে না, জেনে নিন..

ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালবাসেন? কিংবা ফ্রায়েড চিকেন? এক বার পেলে পেট ভরে না খেয়ে আর ছাড়তে পারেন না নিশ্চয়ই! তার পরই শুরু হয় শরীরে অস্বস্তি। কিছু ক্ষণ পর সেটা হয়তো ঠিক হয়ে যায়। কিন্তু আদতে এগুলি অতিরিক্ত কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ডায়াবিটিসের কারণ হয়ে উঠতে পারে। তাই এগুলি যত সম্ভব কম খাওয়াই ভাল। একান্তই খেতে হলে, মেনে চলুন কিছু নিয়ম। ১) ভাজাভুজি খেয়ে পেট ভর্তি লাগছে? সমাধান লুকিয়ে জলে। খাওয়ার ৩০-৪০ মিনিট পর হাল্কা গরম জল খান। জল খেলে তাড়াতাড়ি খাবার হজম হয়ে যাবে। ফলে কিছুক্ষণ পর পেট হাল্কা লাগবে। ২) ভাজাভুজি খাওয়ার পর শরীর ভাল রাখতে ডিটক্স ওয়াটারে ভরসা রাখুন। এই ডিটক্স ওয়াটার আর কিছুই নয়, লেবুর জল। এটি খেলে ভাজাভুজি খাওয়ার পর শরীরে যে দূষিত পদার্থ জমে, তা বেরিয়ে যাবে। ৩) ভারী খাবার খাওয়ার মিনিট কুড়ি পরে হাঁটুন। এতে খাবার তাড়াতাড়ি হজম তো হবেই, পাশাপাশি খিদেও বাড়বে। এ ছাড়া ওজন কমাতে তো হাঁটার জুড়ি নেই। ৪) যে কোনও ভারী খাবার খেয়ে তার ১৫-২০ মিনিট পর প্রোবায়োটিক খাবার খান। সবচেয়ে ভাল উপকার পাবেন দই খেলে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। খাবারও চটজলদি হজম করায়। ৫) খুব বেশ...

COVID: দৈনিক সংক্রমণ ৩০ হাজার ২৫৬ .... আশঙ্কা বাড়ছে।

পর পর পাঁচ দিন ৩০ হাজারের বেশি হল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৫৬ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ৪১৯। তবে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ২.৫৭ শতাংশ। দৈনিক মৃত্যু সোমবার ৩০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৯৫ জন প্রাণ হারিয়েছেন কোভিডে। গোটা অতিমারি পর্বে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৫ হাজার ১৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে ১৪ হাজারের কাছাকাছি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ১৮ হাজার ১৮১ জন। এর মধ্যে দেড় লক্ষাধিক কেরলে। মহারাষ্ট্রে সাড়ে ৪৬ হাজার। মিজোরাম, কর্নাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ১৫ হাজারের আশপাশে। বাকি সব রাজ্যেই তা ১০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নীচে নেমেছে। মহারাষ্ট্রে তা সাড়ে তিন হাজারের কম।

Healthy Lifestyle : খুব কঠিন ডায়েট করছেন, হজম হার কমে মোটা হওয়ার আশঙ্কা বাড়ছে । জেনে নিন কী করবেন...

বিপাক হার কমে যাওয়া মানেই নানা সমস্যার সূত্রপাত। বিপাক হার ঠিক থাকলে হজম ভাল হবে। তার ফলে ওজন থাকবে নিয়ন্ত্রণে। কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, রক্তচাপের মাত্রাও ঠিক থাকবে। রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু বিপাক হার ঠিক রাখার জন্য কিছু অভ্যাস ছাড়তে হবে। নতুন কয়েকটি অভ্যাস তৈরিও করতে হবে। ১) অনেকের বিশ্বাস কম খেলেই হজম প্রক্রিয়া ঠিক থাকবে। ওজনও কমবে। কিন্তু তেমন তো হয় না। রোগা হওয়ার জন্য কম ক্যালোরি শরীরে যাওয়া দরকার ঠিকই, কিন্তু তা অতিরিক্ত কম হলে উল্টে শরীর খারাপ হতে পারে। ২) দিনভর বসে বসে কাজ করলেও কমতে পারে বিপাক হার। অতিমারির এই সময়ে তা অতিরিক্ত বেড়ে গিয়েছে। সকলেই প্রায় বাড়ি থেকে কাজ করছেন। ফলে চলাফেরা বিশেষ হচ্ছে না। ৩) ওজন কমানোর জন্য নিয়মিত প্রোটিন খাওয়া জরুরি। শরীরে প্রোটিন গেলে অনেক ক্ষণ পেট ভর্তি থাকবে। ফলে মাঝেমাঝেই টুকটাক খাওয়ার যে ইচ্ছা দেখা দেয়, তা কমবে। আর বিপাক হারও ঠিক থাকবে। ৪) কম ঘুম হলেও সমস্যা। তাতেও বিপাক হার কমতে পারে। সময় মতো না ঘুমোলে শরীরের সব প্রক্রিয়াই খানিক উল্টে-পাল্টে যায়। তার সঙ্গে সমস্যা দেখা দেয় বিপাক হার নিয়েও। ৫) অতিরিক্ত কার্বোহ...