সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রক্তে শর্করার মাত্রা বেড়ে যাচ্ছে? জেনে নিন কী করবেন!

ডায়াবিটিস থাকলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখাটা খুবই জরুরি। না হলে অচিরেই হৃদরোগ, স্নায়ুর অসুখ, পায়ের সমস্যা দেখা দিতে পারে। ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে ভাল উপায় এর উপযোগী ডায়েট মেনে চলা। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় খাওয়াদাওয়ার পরে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় একে বলে ‘আফটার মিল হাইপারগ্লাইসেমিয়া’। তবে খাওয়াদাওয়ার ক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে মুক্তি মিলবে। সারা দিনে কী খাচ্ছেন খেয়াল রাখুন সকাল থেকে সারা দিন কী খাবার খাচ্ছেন সেটা খেয়াল রাখা জরুরি। যেমন মিষ্টি, সাদা পাঁউরুটি এই জাতীয় খাবার খুব কম খান, নাহলে খাওয়াদাওয়ার পর রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে। সকাল থেকে সারা দিন কী খাবার খাবেন তার যদি একটি পরিকল্পনা থাকে, তাহলে খাবার বাছতেও সুবিধে হবে। এ ছাড়া সেই খাবারগুলি ডায়াবিটিসের পক্ষে আদৌ উপকারি কি না, সেটাও ভেবে দেখার অবকাশ পাবেন। বারে বারে খাবার খান একবারে অনেকটা খাবার খাচ্ছেন? তা না খেয়ে বারে বারে অল্প অল্প করে খাবার খান। কারণ গবেষণা বলছে দিনে তিন বেলা ভারী খাবার খাওয়ার চেয়ে যদি বারে বারে অল্প করে খাবার খাওয়া যায়, তা ...

করোনা সংক্রমণ কার কত তীব্র হবে?

নাক ও গলায় কেমন প্রভাব ফেলছে সার্স কোভ-২, তা দেখে বোঝা যায় সংক্রমণের তীব্রতা। করোনা রোগীদের নিয়মিত দেখে, এমনই ধারণা তৈরি হয়েছে গবেষকদের একাংশের। অন্যান্য করোনাভাইরাসের মতো সার্স কোভ-২ সংক্রমণ ছড়ায় নাক-গলার মাধ্যমেই। শ্বাসনালীতে ঢুকে ছড়িয়ে পড়ে শরীরের নানা অংশে। তার জেরে কারও নাক-গলা-শ্বাসনালীতেই সংক্রমণের প্রভাব বেশি থাকে। কারও আবার তা ছড়িয়ে পড়ে ফুসফুসে। কারও ক্ষেত্রে সংক্রমণের প্রভাব বেশি পড়ে, কারও আবার কম। কেন এমন হয়, তা এখনও স্পষ্ট ভাবে বুঝে উঠতে পারছেন না কেউই। সম্প্রতি ‘সেল’ পত্রিকায় প্রকাশিত একটি গবেষণাপত্র এমনই কিছু প্রশ্নের উত্তর খুঁজেছে। কোন ধরনের কোষে প্রথম সার্স কোভ-২ আক্রমণ করে এবং শ্বাসযন্ত্রে কী ভাবে তা প্রভাব ফেলে, তা দেখার চেষ্টা করেন গবেষকরা। সেখানেই তাঁরা লক্ষ্য করেছেন, নাক ও গলার কোষে প্রতিরোধশক্তি কম থাকলে দ্রুত ছড়ায় এই ভাইরাস। বস্টন চিল্ড্রেন্স হাসপাতাল এবং মিসিসিপ্পি বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার যৌথ ভাবে এই গবেষণা করে। হাল্কা থেকে তীব্র সংক্রমণ, বিভিন্ন ধরনের রোগীদের পরীক্ষা করেন গবেষকেরা। হোসে অর্ডোভাস মন্তানেস নামে এক গবেষক বলেন, ‘‘অনেকে রক্তের নম...

কর্মসংস্থান : কর্মী নিয়োগ করছে শিলিগুড়ি পুরনিগম, ৬ সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ । জেনে নিন আপনার!

শিলিগুড়ি পুরনিগমে সব মিলিয়ে ১০টি পদে নিয়োগ করবে পুর কর্তৃপক্ষ। এর মধ্যে ওএসডি লিগাল, ম্যানেজার, ছাড়াও একাধিক পদে নিয়োগ হবে।উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অবিলম্বে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। শিলিগুড়ি: কর্মী নিয়োগ শুরু হয়েছে শিলিগুড়ি পুরনিগমে Siliguri Municipal Corporation (SMC)। নিজের বায়োডাটা লিখে জমা দিতে হবে কর্তৃপক্ষের কাছে। আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরিপ্রার্থীরা । শিলিগুড়ি পুরনিগমে সব মিলিয়ে ১০টি পদে নিয়োগ করবে পুর কর্তৃপক্ষ। এর মধ্যে ওএসডি লিগাল, ম্যানেজার, কুক, সার্ভেয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল), আইটি পার্সোনেল পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পুর নিগম। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অবিলম্বে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। ওএসডি লিগাল-১ শিক্ষাগত যোগ্যতা-এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে কমপক্ষে LLB ডিগ্রি ছাড়াও ১০ বছরের আইনের ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সীমা- এই ক্ষেত্রে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ৩৭ বছর। ম্যানেজার-১ শিক্ষাগত যোগ্যতা-...

TMC নেতা ত্রিপুরায় জয়া !

ত্রিপুরার (Tripura) মাটিতে আক্রান্ত হয়েছিলেন। পুলিশ গ্রেফতার করেছিল তাকে। আইনি লড়াইয়ে তাদের জিতিয়ে কলকাতায় নিয়ে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা চলে জয়ার। অবশেষে ফের ত্রিপুরায় এলেন জয়া দত্ত (Jaya Dutta)। এদিন তিনি জানিয়েছেন, "বারবার আসা যাওয়া চলতে থাকবে আমাদের।কেউ আটকাতে পারবে না আমাদের। জানি আবার মামলা করবে। তাতে কিছু যায় আসেনা। যতই আমাদের ওপর পরিকল্পিত অত্যাচার করুক। আমাদের আটকানো যাবে না।" ফের ত্রিপুরায় প্রচারে আসবেন দেবাংশু-জয়া-সুদীপ । গত কয়েকদিন ধরে ত্রিপুরায় (TMC in Tripura) এই তিন যুব নেতাকে ঘিরে যে রাজনৈতিক চর্চা হয়েছে তার মাঝে এদের উপস্থিতি সকলের নজর কেড়েছে। তাই এদেরকে নিয়ে এসেই ফের প্রচার চালাতে চায় তৃণমূল কংগ্রেস। তিন সপ্তাহ আগেই আদালত থেকে ছাড়া পাওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বুকে জড়িয়ে ধরেন দেবাংশু-সুদীপকে তা সকলের নজর কেড়েছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেবাংশু-সুদীপ-জয়া ট্রেন্ডিং হয়েছে তাতে ত্রিপুরার মাটিতে এদের তিনজনকে ব্যবহার করতে চায় দল। আপাতত ত্...

রাজ চক্রবর্তীর উপরে হামলার চেষ্টা ব্যারাকপুরে !

নিজস্ব প্রতিবেদন: দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক চলাকালীন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর উপরে হামলার চেষ্টা করল কিছু দুষ্কৃতী। অল্পের জন্য রাজ রক্ষা পেলেও আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। রবিবার ব্যারাকপুর স্টেশন লাগোয়া হনুমান মন্দির সংলগ্ন একটি জায়গায় দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন রাজ চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন পুরপ্রশাসক উত্তম দাস-সহ এলাকার বেশ কয়েকজন নেতা। হনুমান মন্দিরের একটি সমস্যা নিয়েই ওই বৈঠক চলছিল। এদিকে, অভিযোগ ওই বৈঠক চলাকালীন জনা ৩০ দুষ্কৃতী বৈঠকে থাকা তৃণমূল কর্মীদের উপরে হামলা চালায়। কিন্তু তাদের আটকে দেয়ে রাজের নিরাপত্তার দায়িত্বে থাকার পুলিস কর্মীরা। রাজের কাছে পৌঁছাতেই পারেনি দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীদের অভিযোগ, ওইসব দুষ্কৃতী রাজের উপরে হামলার উদ্দেশ্যই এসেছিল। তাদের হাতে অস্ত্র ছিল। হামলায় এখনওপর্যন্ত ৬ তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে জানবা যাচ্ছে। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে টিটাগড় থানায় অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে। হামলায় জড়িত সন্দেহে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিস।

ওজন বেড়ে যাচ্ছে , ঘুমের জন্য নয় তো জেনে!

রোজ ৬-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। এমনই বলা হয়ে থাকে। কিন্তু কেন প্রয়োজন এত ঘুম? অনেকেরই মনে হয়, কম ঘুমোলে বরং কাজের সময় বাড়ে। আরও কত দিকে মন দেওয়া যায়। তে ঘুমিয়ে সময় নষ্ট করে লাভ কী? প্রথমেই খেয়াল রাখা জরুরি যে, ঘুমনো মানেই সময় নষ্ট নয়। বরং অনেক কাজের জন্য শরীর-মনকে তৈরি করে ঘুম। কর্মশক্তি বাড়াতেও সাহায্য করে। অবাক হতে পারেন, কিন্তু ঘুম নানা ভাবে উপকার করে শরীরের। সে কারণেই প্রতিদিনের ঘুমের একটি নিয়ম থাকা জরুরি। ঘুম ভাল হলে তার প্রভাব কত দিক থেকে পড়ে শরীরের উপরে? ১) সবের আগে যে বিষয়টি সম্পর্কে জানতে ভাল লাগবে, তা হল ওজন নিয়ন্ত্রণ। অনেকেই বলে থাকেন পড়ে পড়ে ঘুমিয়ে ওজন বাড়ছে। আসলে তার চেয়েও অনেক বেশি ওজন বাড়তে পারে না ঘুমিয়ে। স্থুলতার সমস্যার প্রধান কারণ হিসাবে কম ঘুমের প্রবণতাকেই চিহ্নিত করছেন চিকিৎসকরা। ২) ঘুম ভাল হলে মন স্থির থাকে। কাজে মনোযোগ বাড়ে। ফলে কাজ ভাল হয়। কম সময়ে অনেক কাজ করা যায়। ঘুম কম হলে পরিস্থিতি ঠিক উল্টে যায়। ৩) রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে কম ঘুমের কারণে। ঘুমের অভাবে হজমশক্তি কমে। তার ছাপ পড়ে শরীরে ইনস্যুলিনের প্রভাবের উপরেও। তার জেরই দেখা দেয় শর্করার মাত্...

সদ্যোজাত শিশুকে সুস্থ রাখতে কেন জরুরি মাতৃদুগ্ধ? চিকিৎসক জানালেন !

বিভিন্ন প্রাণী জানে। মানুষ ভুলে যায়। কিন্তু মনে রাখা জরুরি যে মায়ের দুধই শিশুর আসল খাদ্য। জন্মের পর প্রথম কয়েক মাস স্তন্যপানের কোনও বিকল্প হয় না। সদ্যোজাতকে মায়ের দুধ দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করতে প্রতি বছর ১ -৭ অগস্ট পালন করা হয় ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’। অতিমারির সময়ে সে বিষয়ে কি আরও সচেতন হতে হবে আমাদের? কোভিডের তৃতীয় ঢেউ থেকে সদ্যোজাতকে কী ভাবে রক্ষা করতে পারে মায়ের দুধ, তা জানালেন স্ত্রীরোগ চিকিৎসক বাসুদেব মুখোপাধ্যায়। বিশ্বস্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের পরামর্শ, জন্মের ১ ঘণ্টার মধ্যেই শিশুকে স্তন্যপান করালে ভবিষ্যতে নানা অসুখ থেকে তাকে দূরে রাখা যায়। জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে স্তন্যপান করানো উচিত কোলোস্ট্রামের জন্যে। প্রশ্ন: কোলোস্ট্রাম ঠিক কতটা পুষ্টিকর? উত্তর: সন্তানের জন্মের পরে প্রায় সঙ্গেসঙ্গেই মায়ের স্তনবৃন্ত থেকে ঈষৎ হলদেটে ঘন দুধ নিঃসৃত হয়। এই দুধকেই বলা হয় কোলস্ট্রাম। কোলোস্ট্রামে আছে IgA নামক এক বিশেষ ধরনের অ্যান্টিবডি যা সদ্যোজাতর মুখ, গলা, থেকে শুরু করে ফুসফুস ও অন্ত্র প্রতিটি অঙ্গের রক্ষাকারী আবরণ মিউকাস মেমব্রেনের সুরক্ষা কবচ। মিউকাস স্তর সুরক্ষি...

TMC এিপুরা শক্তি প্রদর্শন!

তৃণমূল কংগ্রেস আগরতলা শহরে বড়সড় বিক্ষোভ মিছিল করে কার্যত নিজেদের শক্তি প্রদর্শন করল আজ। আর তার কিছু পরেই মিলনচক্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ লাইভ দেখানোর অনুষ্ঠানে দলের নেতা-কর্মীরা হামলার মুখে পড়লেন। অভিযোগ, প্রায় ৬০-৭০ জন বিজেপি সমর্থক অন্য এলাকা থেকে এসে আক্রমণ করে। ভাঙচুর চালায়। হামলায় জখম হয়েছেন বেশ কয়েক জন। স্থানীয় তৃণমূল নেতা মুজিবর ইসলাম মজুমদার জানিয়েছেন, তাঁর হাত ভেঙেছে। অপারেশন করাতে হবে। শুভঙ্কর দেবনাথ নামে এক সমর্থকের মাথায় আঘাত গুরুতর হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের দাবি, “তৃণমূলের অনেকগুলি গোষ্ঠী রয়েছে। তাই তদন্ত হওয়া প্রয়োজন। কোনও অবস্থাতেই পশ্চিমবঙ্গের মতো পরিস্থিতি ত্রিপুরায় হতে দেওয়া যাবে না।” আগরতলায় আট দফা দাবির ভিত্তিতে তৃণমূলের বিক্ষোভ মিছিলে এ দিন প্রচুর সমর্থক শামিল হয়েছিলেন। তাঁদের কাছে এটা ছিল কার্যত শক্তির মহড়া। সাংসদ শান্তনু সেন জানান, এ দিন ত্রিপুরার ৬০টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচিও পালন করা হয়েছে। তাঁর দাবি, আজকের মিছিলের এই জনজোয়ার আগামী বিধানসভা নির্বাচনে আছড়ে পড়বে। কুনাল ঘোষ দাবি ...

BSNL কোম্পানির বিক্ষোভের হুঁশিয়ারি !

সরকারি সম্পত্তি কর্পোরেট সংস্থাকে ব্যবহার করতে দেওয়ার কেন্দ্রীয় প্রকল্পের (ন্যাশনাল মনিটাইজ়েশন পাইপলাইন) বিরোধিতায় নামল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এবং ব্যাঙ্কের কর্মী ইউনিয়নগুলি। তালিকায় আছে ২.৮৬ লক্ষ কিমির ভারত অপটিক ফাইবার এবং বিএসএনএল-এমটিএনএলের ১৪,৯১৭টি মোবাইল টাওয়ার-ও। এর বিরুদ্ধে শুক্রবার দেশ জুড়ে বিএসএনএলের দফতরে বিক্ষোভ দেখায় সংস্থার এমপ্লয়িজ় ইউনিয়ন। ব্যাঙ্ক অফিসারদের সংগঠন আইবকের অভিযোগ, এটা আসলে সরকারি সব কিছু বেসরকারিকরণেরই একটি ধাপ। সিদ্ধান্ত প্রত্যাহার না-করলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। সড়ক, রেল, বিদ্যুৎ, বিমানবন্দর, গ্যাস সরবরাহ, টেলিকম-সহ নানা ক্ষেত্রের অব্যবহৃত এবং কম ব্যবহৃত সরকারি সম্পত্তি বেসরকারি সংস্থাকে ব্যবহার করতে দিয়ে চার বছরে ৬ লক্ষ কোটি টাকা তুলতে চায় মোদী সরকার। কংগ্রেস, তৃণমূল, সিপিএমের মতো বিরোধী দল, এমনকি আরএসএসের শ্রমিক সংগঠন বিএমএস-ও এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। এ দিন বিএসএনএলের কর্মী সংগঠনের তোপ, এ ভাবে আমজনতার করের টাকায় তৈরি দ্রুত গতির নেট এবং মোবাইল পরিষেবার পরিকাঠামো কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে কেন্দ্র। পরে হয়তো বিএসএনএ...

জালিয়ানওয়ালা বাগ নতুন রূপে!

সংস্কারের পর জালিয়ানওয়ালা বাগ স্মারক চত্বরকে নবরূপে জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন করে তৈরি হয়েছে এখানকার শহিদ কুয়ো। নতুন চেহারা পেয়েছে জাদুঘরটিও। সংযোজিত হয়েছে চারটি নতুন গ্যালারি। শনিবার সন্ধেয় ভার্চুয়াল মাধ্যমে হওয়া উৎসর্গ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯১৯-এর ১৩ এপ্রিলের সেই ভয়াবহ ১০ মিনিটের স্মৃতি ভোলার নয়। ওই ঘটনার জন্যই দেশ আজ স্বাধীনতার অমৃত মহোৎসব উদ্‌যাপন করতে পারছে। অহিংস জমায়েতের উপরে ব্রিটিশের নির্বিচার গুলিতে সে দিন এক হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। মোদীর কথায় “এই জালিয়ানওয়ালা বাগই সর্দার উধম সিংহ, সর্দার ভগৎ সিংহের মতো অগণিত বিপ্লবীকে দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদানে উদ্বুদ্ধ করেছিল। দেশের ইতিহাসের ভয়াবহ অংশগুলি ভুলে যাওয়া উচিত নয়। সে কারণেই প্রতি বছর ১৪ অগস্ট দিনটিকে দেশভাগের আতঙ্ককে স্মরণের সিদ্ধান্ত নিয়েছে দেশ।”

শপথ নিলেন ৫ জন বিচারপতি । কিন্তু ভাল কী কমবে ?

নতুন পাঁচ বিচারপতি শপথ নিয়েছেন। তার পরেও কলকাতা হাই কোর্টে ৫০ শতাংশ বিচারপতি পদ ফাঁকা। নতুন বিচারপতিরা দায়িত্ব নেওয়ায় আইনজীবীদের অনেকেই বলছেন, মামলা নিষ্পত্তির হার তুলনায় বাড়বে। তবে আইনজীবীদের অনেকে এ-ও মনে করছেন, হাই কোর্টে যে পরিমাণ মামলা জমে রয়েছে তাতে আরও বিচারপতি নিয়োগ করা প্রয়োজন বলে । ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিডের তথ্য অনুযায়ী, কলকাতা হাই কোর্টে বর্তমানে প্রায় ২ লক্ষ ৬২ হাজার মামলা বকেয়া রয়েছে। তার মধ্যে অধিকাংশই দেওয়ানি মামলা। গত এক মাসে ৫৬৩৬টি মামলার নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে ৩১৫৫টি দেওয়ানি এবং ২৪৮১টি ফৌজদারি মামলা। আইনজীবীদের অনেকেরই দাবি, অতিমারি পরিস্থিতির মধ্যেও হাই কোর্টে মামলার শুনানি ও নিষ্পত্তি হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবারই শপথ নিয়েছেন বিচারপতি কেসাং ডোমা ভুটিয়া, বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, বিচারপতি সুগত মজুমদার, বিচারপতি বিভাস পট্টনায়ক এবং বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়। তাঁদের শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মজুমদার এবং বিচারপতি পট্টনায়ক আগামী দু বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হয়ে...

মোদীর ‘মন কি বাত’-এ খেলার কথা ! কী বললেন জেনে নিন।

ধ্যানচাঁদের জন্মদিন। রবিবার ৮০ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের খেলাধুলায় উন্নতির জন্য সকলকে এগিয়ে আসার ডাক দিলেন। তরুণ প্রজন্মকে খেলাধুলায় অনেক বেশি করে অংশ নেওয়ার কথা বলেন মোদী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ‘খেলা হবে’ স্লোগান তুলেছেন, সেই সময় প্রধানমন্ত্রী বলেন অলিম্পিক্সে ভারতের পারফরম্যান্স খেলার প্রতি যুব সমাজের আগ্রহ আরও বাড়িয়ে দেবে। মোদী বলেন, “খেলাধুলার জগতে উন্নতি করার জন্য সকলের অবদান প্রয়োজন। খেলার প্রতি মানুষের আগ্রহ দেখা যাচ্ছে। এটাই ধ্যানচাঁদের জন্য শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি।” অলিম্পিক্সে সাফল্যের পর যে উৎসাহ দেখা গিয়েছে, সেটা ধরে রাখার কথাও বলেছেন মোদী। তিনি বলেন, “খেলার প্রতি আগ্রহ যেন না কমে। গ্রামে, শহরাঞ্চলে, শহরে, সব জায়গায় খেলার মাঠ যেন ভরে থাকে। অংশগ্রহণের মাধ্যমেই খেলার জগতে আরও উন্নতি করতে পারবে ভারত।” টোকিয়ো প্যারালিম্পিক্সে ভাবিনাবেন পটেলের রুপো জয়ের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। টুইট করে তিনি লেখেন, ‘ভাবিনা পটেল ইতিহাস গড়েছেন। ঐতিহাসিক রুপোর পদক ঘরে নিয়ে এসেছেন তিনি। তাঁর জীবন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।’

কোভিডকে মাথায় রেখেই সিদ্ধান্ত,বিদেশ যাত্রার বিমানে যাতায়াত নিষেধ সেপ্টেম্বরেও!

সেপ্টেম্বরেও বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান চলাচল। বিশেষ অনুমোদন প্রাপ্ত বিমানগুলি ছাড়া আর কোনও বিমান ভারত থেকে বিদেশে পাড়ি দেবে না বা অন্য দেশ থেকে ভারতে প্রবেশ করতে পারবে না। রবিবার প্রকাশিত একটি নির্দেশিকায় জানাল ভারতের অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। দেশে অতিমারি পরিস্থিতির শুরুর দিকে ভিসা এবং আন্তর্জাতিক বিমান চলাচলে নিয়ন্ত্রণ টেনে একটি নির্দেশিকা জারি করেছিল ডিজিসিএ। গত বছর ২৬ জুন জারি করা সেই নিয়মেই সামান্য হেরফের ঘটিয়ে তার মেয়াদ ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই নির্দেশে আগের মতোই মালবাহী বিমানের যাতায়াতে ছাড় দেওয়া হয়েছে। এ ছাড়া জরুরি পরিস্থিতিতে বেশ কিছু রুটে যে সমস্ত আন্তর্জাতিক বিমানকে ওড়ার অনুমতি দেওয়া হচ্ছে, সেগুলির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না বলে জানিয়েছে ডিজিসিএ। ছাড় থাকবে ডিজিসিএ-র বিশেষ অনুমোদন পাওয়া উড়ানগুলির ক্ষেত্রেও।

ত্বকের জেল্লা উধাও? জেনে নিন কী করবেন!

কথায় বলে হাসিই হল সবচেয়ে ভাল ওষুধ। সে কথার সত্য-মিথ্যা যাচাই করা না হয় সময়ের সাপেক্ষ বিষয়। কিন্তু মনের ভাবের উপরে যে শরীরে সুস্থতা নির্ভর করে, তা জেনে রাখা জরুরি। মন ভাল থাকলে তা যে চেহারায় ফুটে ওঠে, সে কথা তো অস্বীকার করা চলে না। তবে মনের অবস্থা ঠিক কতটা প্রভাব ফেলে ত্বকের উপরে? উত্তর শুনে অবাক হবেন অনেকেই। কারণ, মানসিক অবস্থার সামান্য বদলও ঠিক ফুটে ওঠে ত্বকে বলেই মত গবেষকদের। চিকিৎসকদের বক্তব্য, অতিরিক্ত নেচিবাচক চিন্তা মারাত্মক ভাবে প্রভাব ফেলে ত্বকের স্বাস্থ্যের উপরে। রাগ-ক্ষোভ-বিরক্তি মনে বাসা বাঁধলে কয়েক দিনেই বয়স্ক দেখায় ত্বক। কিন্তু সব সময়ে তো আর এক রকম থাকে না মনের অবস্থা। কী ভাবে তবে নিজের যত্ন নেওয়া যায়? তার আগে জানতে হবে, কী ধরনের প্রভাব ফেলে মনের অবস্থা। মানসিক চাপ মানসিক চাপ বেশি থাকলে ত্বকের বয়স বাড়ে খুব দ্রুত। মানসিক চাপের কারণে শরীরে বেশি কর্টিসল হর্মোন তৈরি হয়। তার প্রভাব গিয়ে পড়ে সব অঙ্গ-প্রত্যঙ্গে। ত্বকে বলিরেখা পড়তে শুরু করে। অনেকের মুখে আবার ব্রণর সমস্যা বাড়ে। রাগ কথায় কথায় রাগ হয়ে যায় যাদের, তাদের ত্বকেও রীতিমতো প্রভাব পড়ে। রাগের জেরে মুখের পেশিতে চাপ প...

বাড়িতে রক্তচাপ মাপেন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে জেনে নিন !

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে গেলে সময় মতো তা পরীক্ষা করাও জরুরি। সব সময় বাইরে গিয়ে পরীক্ষা করা সম্ভব নয়। অনেকেই তাই অসুবিধে এড়াতে এখন বাড়িতেই রক্তচাপের পরীক্ষা করেন। কিন্তু রক্তচাপ মাপার ক্ষেত্রে এমন কিছু বিষয় খেয়াল রাখতে হয়, যেগুলির সম্পর্কে স্বচ্ছ্ব ধারণা না থাকায় বেশ কিছু ভুল হয়ে যায়। কোন ভঙ্গিতে বসা উচিত? একটি টেবিল সংলগ্ন চেয়ারে বসুন। চেয়ারের পিছনে হেলান দিন। হাত দুটো এমন ভাবে টেবিলের উপর রাখুন, যাতে হৃদযন্ত্রের সমতলে হাত দুটো থাকে। এবার রক্তচাপ মাপার কাফটি কনুই থেকে ২.৫ সেন্টিমিটার উপরে বাঁধুন। খুব আলগা বা খুব শক্ত কোনওটাই করবেন না। এবার কনুইয়ের উপর হাত দিয়ে ব্রাকিয়াল ধমনীর অবস্থান নির্ণয় করে স্টেথোস্কোপের ডায়াফ্রাম বসান। ডায়াফ্রাম কাপড়ের উপর রাখবেন না। খেয়াল রাখুন মিটারের স্কেলটি যেন হৃদযন্ত্রের সমতলে থাকে। ১) রক্তচাপ মাপছেন যে যন্ত্র তার কাফ সাইজটি আপনার উপযুক্ত কি না দেখা দরকার। কেনার সময় এটি খেয়াল রাখুন। ২) নিয়মিত রক্তচাপ মাপতে শুরু করার আগে যন্ত্রটি ঠিক পরিমাপ দেখাচ্ছে কি না বুঝতে একজন চিকিৎসকের সাহায্য নিন। ৩) দিনে দু’বার রক্তচাপ মাপুন। প্রথমবার সকালে উঠে রক্তচাপের ওষ...

৫৪ মিনিটে সাত উইকেট, বিশ্বাস হচ্ছে না গাওস্করের !

অলি রবিনসনের ইনসুইংয়ে চেতেশ্বর পুজারা এলবিডব্লিউ হয়ে ফেরার পরেই সুনীল গাওস্কর আন্দাজ করেছিলেন, ম্যাচ শেষ হয়ে যাবে চতুর্থ দিনেই। ভারত পরের সাত উইকেট হারায় মাত্র ১৬ ওভারে। সময় লেগেছে ৫৪ মিনিট। হেডিংলের মতো ব্যাটিং পিচে এ ভাবে ভারতীয় দলকে আত্মসমর্পণ করতে দেখে হতাশ কিংবদন্তি ওপেনার। এই হার মানতে পারছেন না। গাওস্কর মনে করেন, লর্ডসে ভারতের নীচের সারির ব্যাটসম্যানদের দুঃসাহসিক লড়াই সম্ভব হয়েছিল বিপক্ষের ভুল পরিকল্পনার ফলে। তা না করলে কোনও ভাবে দ্বিতীয় টেস্টও জিততে পারত না ভারত। ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলকে গাওস্কর বলেছেন, ‘‘লর্ডসে বিপক্ষের ভুল সিদ্ধান্তের জন্য আমরা ম্যাচে শেষে সম্প্রচারকারী চ্যানেলকে গাওস্কর বলেছেন, ‘‘লর্ডসে বিপক্ষের ভুল সিদ্ধান্তের জন্য আমরা ম্যাচে ফিরে এসেছিলাম। প্রথম তিন উইকেট পড়ার পরে কখনও মনে হয়নি ম্যাচে আমরা ফিরতে পারি। কিন্তু হেডিংলেতে মাত্র ৫৪ মিনিটে সাত উইকেট হারানোর ঘটনা মানা যাচ্ছে না। সত্যিই এই বিপর্যয় ভাবতে পারছি না।’’ ভারতীয় অধিনায়ক বিরাট কোহালিও দলের আত্মসমর্পণে হতাশ। দ্বিতীয় ইনিংসে ৫৫ রান করলেও তিনি আউট হয়েছেন স্লিপে ক্যাচ দিয়েই। ৬৩ রানে শেষ আট উইকে...

Janmashtami Spacial : পঞ্চামৃত বানিয়ে ফেলুন বাড়িতে সহজে , কৃষ্ণের জন্মতিথিতে !

জন্মাষ্টমী আসছে। বাঙালি-সহ গোটা দেশ জুড়েই উৎসবে মেতে উঠতে তৈরি হচ্ছেন সবাই। ভোজনরসিক বাঙালির কাছে জন্মাষ্টমীর একটা বড় অংশ হল তালের বড়া। কৃষ্ণের জন্মতিথিতে বাঙালির খাদ্যতালিকায় তালের বড়া তো আছেই। কিন্তু তা ছাড়াও আরও বিভিন্ন রকমের খাবার তৈরি হয় জন্মাষ্টমীতে। এর মধ্যে অন্যতম পঞ্চামৃত। পুরাণ মতে, পঞ্চামৃত একটি পবিত্র পানীয়। নাম শুনেই বোঝা যায়, মূলত পাঁচটি উপকরণ দিয়ে এটি বানানো হয়। কথিত আছে, সমুদ্রমন্থনের সময়ে যা যা উঠে এসেছিল তার মধ্যে প্রথম দিকে ছিল পঞ্চামৃত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, যে পাঁচটি উপকরণ দিয়ে পঞ্চামৃত তৈরি— দুধ, ঘি, মধু, চিনি আর দই— এই পাঁচটি উপকরণেরই কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। উত্সবের দিনটিতে জন্মাষ্টমীর স্বাদ পেতে সহজেই পঞ্চামৃত তৈরি করে নিন আপনার নিজের বাড়িতে। উপকরণ: • ১ কাপ দুধ • ১/৪ কাপ দই • ১ চামচ মধু • ১ চামচ ঘি • ১ চামচ চিনি প্রণালী: • একটি পাত্রে দুধ আর দই নিয়ে চামচ দিয়ে ভাল করে মেশান। • এ বার মধু, ঘি, আর চিনি দিন সেই পাত্রে। সব কিছু এক সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। • তুলসী পাতা দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন। • (গোলাপ জল বা ড্রাই ফ্রুট দিতে পারেন বাড়তি স্বাদ পাওয়ার...

সঙ্গী পাকিস্তান, আমেরিকার ফেলে যাওয়া ব্যবস্থা দিয়ে ‘শিকার’ ধরছে !

আফগান সেনাবাহিনীকে দেওয়া আমেরিকার বায়োমেট্রিক হাতিয়ার ব্যবহার করেই এ বার আফগানিস্তানের নাগরিকদের উপর কড়া নজরদারি চালানো শুরু করল তালিবান। গত ১২ বছর ধরে আমেরিকার দেওয়া অত্যাধুনিক বায়োমেট্রিক যন্ত্রগুলিতে যে লক্ষ লক্ষ আফগান নাগরিকের হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ বা তর্জনির ছাপ ও ‘আইরিস’ (চোখের মণির চার দিকের অংশ)-এর ছবি রাখা রয়েছে, সেই সূত্র ধরেই তালিবরা এ বার জেনে ফেলবে আফগান নাগরিকদের নাম-ধাম, পরিচিতি। গত দু’দশক ধরে কারা আমেরিকা ও ন্যাটো জোট, আফগান সেনাবাহিনী ও ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র)-এর হয়ে কাজ করতেন, খবরাখবর দিতেন বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা তালিবদের সম্পর্কে, তালিবানের আল ইশা ইউনিট এ বার সেই সব তথ্য খুঁজে বার করবে। এ ব্যাপারে তাদের সাহায্য করবে পাকিস্তান। আফগান সংবাদমাধ্যম ‘জেঙ্গের নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তালিবানের আল ইশা ইউনিটের অন্যতম ব্রিগে়ড কমান্ডার নওয়াজউদ্দিন হক্কানি। তিনি স্পষ্টই বলেছেন, “কাউকে ছেড়ে দেওয়া হবে না। সেই বায়োমেট্রিক ডেটাবেসের পুরোটাই আমাদের হস্তগত হয়েছে। তাই আফগানদের মধ্যে কারা আফগান ও আমেরিকার সেনাবাহিনী ও ভারতে...

রাশিফল : ধনু !

আপনার আজকের দিন সম্পত্তি নিয়ে চাপ আসতে পারে। অন্য দিনের তুলনায় আজ কাজের চাপ একটু বেশি থাকতে পারে। ভুল বোঝাবুঝির জন্য পারিবারিক অশান্তি বাধতে পারে। বাড়িতে নতুন অতিথি আসতে পারেন। মাত্রাছাড়া জেদ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞানচর্চায় অগ্রগতির সম্ভাবনা আছে। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তির আশঙ্কা আছে। ধনু রাশির ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য রাশি চক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির ব্যক্তিরা ধার্মিক, সৎ, পরোপকারী এবং আদর্শবাদী হয়। ব্যক্তিত্বসম্পন্ন হওয়ায় অন্যের অধীনে কাজ করতে অসুবিধা ভোগ করে। এরা সধারণত কর্মকুশল, দেবদ্বিজে ভক্তিমান, দৃঢ় প্রতিজ্ঞ, সত্যপ্রিয়, জ্ঞানি ও প্রতিভাশালী হয়। এদের বন্ধু সংখ্যা একটু কম। জাতকের বদান্যতার জন্য আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। দৈবে অত্যধিক বিশ্বাসী হওয়ায় কর্মে ব্যাঘাত আসতে পারে। বিষয় সম্পত্তিতে আসক্তি কম। দৃঢ়তা ও স্পষ্টবাদিতার জন্য প্রায়ই মতান্তর ঘটে। প্রথম জীবনে নানা বাধা বিঘ্ন, মানসিক অস্থিরতা, অর্থাভাব ইত্যাদি প্রায়ই দেখা দেয়। প্রচণ্...

জলবায়ু নিয়ন্ত্রণ !

গত বৎসর জলবায়ু সম্পর্কে আশাব্যঞ্জক খবর শুনা গিয়াছিল। শিল্পকারখানার দরুন বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাইলেও উদ্ভিদ জগতের নাকি উপকার হইয়াছে। ওই বর্ধিত কার্বন ডাইঅক্সাইড নাকি উদ্ভিদের জন্য সারের কাজ করিয়াছে। সালোকসংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইড অপরিহার্য। অতএব, পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়িলে উদ্ভিদের উপকার হইবারই কথা। পৃথিবীকে প্রদক্ষিণকারী কৃত্রিম উপগ্রহে সংগৃহীত চিত্রে দেখা গিয়াছিল, এই গ্রহে সবুজায়নের মাত্রা বৃদ্ধি পাইয়াছে। এমনকি কোনও কোনও সমীক্ষায় এমনতর তথ্যও প্রকাশিত যে, সবুজায়নের এই মাত্রা নির্দেশ করিতেছে, পৃথিবীতে মোট কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের ২৫ শতাংশ বৃক্ষাদি শুষিয়া লইতেছে। উক্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড চিন দেশে বিভিন্ন কলকারখানা হইতে নিঃসৃত। চিন দেশটি কার্বন-উদ্গিরণকারী রাষ্ট্রের তালিকায় শীর্ষস্থানে। যদিও সালোকসংশ্লেষই উদ্ভিদের বাড়িয়া উঠিবার একমাত্র উপকরণ নহে— নাইট্রোজেন-ঘটিত সারও উদ্ভিদের জীবনধারণে কাজে লাগে— তবুও ওই সংবাদ পরিবেশবাদীদের মনে সুখসঞ্চার করিয়াছিল। কার্বন ডাইঅক্সাইডের ক্রমবর্ধমান পরিমাণ যে সদাই দুঃখের নহে, তাহা যে সুখের খবরও দেয়, তাহ...

স্নাতক আসনের তুলনায় বহু গুণ বেশি আবেদন । কলেজগুলোর কী যোগ্যতা লাগছে জেনে নিন!

রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে চলতি বছর স্নাতক স্তরে ভর্তির জন্য আবেদনের সংখ্যা প্রচুর। শুক্রবার ছিল ওই ভর্তির আবেদনের শেষ দিন। অভিজ্ঞ মহলের মতে, এ বার উচ্চ মাধ্যমিক-সহ অন্যান্য বোর্ডের পরীক্ষায় বিপুল সংখ্যক পড়ুয়া পাশ করেছেন। এর সঙ্গে ভর্তির আবেদন এখন বিনামূল্যে করা যায়। পাশাপাশি, উচ্চ মাধ্যমিকে সংশোধিত ফল প্রকাশের কারণে একাধিক বার একই বিষয়ে আবেদন করেছেন, এমনও বহু পড়ুয়া আছেন। চলতি বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীর সংখ্যা গত বছরের তুলনায় অনেক বেশি। এখানে স্নাতক স্তরে বিজ্ঞান শাখায় আসন সংখ্যা ৩৩৪। অথচ সেখানে আবেদন জমা পড়েছে ৩২,৬০১টি। পদার্থবিদ্যায় ৮১টি আসনে আবেদনকারীর সংখ্যা আবার ৯,৪০৫। রসায়নে ৭২টি আসনে আবেদনকারীর সংখ্যা ৮,৭১৫। গণিতে ১১০টি আসনের জন্য আবেদন করেছেন ৭,৮৫৫ জন। কলা বিভাগে সব মিলিয়ে আসন সংখ্যা ৬৪২। আবেদন জমা পড়েছে ২১,৫৫৩টি! সব চেয়ে বেশি আবেদন জমা পড়েছে রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি এবং ইতিহাসে। এই তিন বিষয়েই আসন সংখ্যা ৭২টি করে। রাষ্ট্রবিজ্ঞানে আবেদনের সংখ্যা ৪৪৪৭, ইংরেজির ক্ষেত্রে ৪১২২ এবং ইতিহাসে ৩৮৩৪। যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস শনিবার বলেন, ‘‘যাদবপুরে পড়ার আগ্রহ...

করোনা আবার দেশে সামান্য সংক্রমণ-মৃত্যু, কেরলের পরিস্থিতি উদ্বেগের জেনে নিন!

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৫৯ জন। জুলাইয়ের পর এক দিনে রেকর্ড হারে সংক্রমণ বৃদ্ধি হয়েছিল। যদিও রবিবার কিছুটা কমল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৮৩ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২৬ লক্ষ ৯৫ হাজার ৩০। মৃত্যু হয়েছে ৪৬০ জনের। শনিবার দেশে মৃত্যু হয়েছিল ৫০৯ জনের। এখনও পর্যন্ত ভারতে করোনার বলি ৪ লক্ষ ৩৭ হাজার ৮৩০ জন। এদিকে, কেরলেই একদিনে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২৬৫ জন। মৃত্যু হয়েছে ১৫৩ জনের। দেশে করোনা সংক্রমণ কমলেও বাড়ল অ্যাক্টিভ কেসের সংখ্যা। দেশে এখন অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ৬৮ হাজার ৫৫৮ জন। দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৮ হাজার ৫৫৮ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৪ লক্ষ ৯২ হাজার ৮১৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৫৮ লক্ষ ৮২ হাজার ৮৭৫। প্রসঙ্গত, চিন্তা বৃদ্ধি করেছে পাঁচ রাজ্যে৷ দেশের মোট সংক্রমণের ৭০ শতাংশ এই রাজ্যগুলি থেকেই আসছে৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে যে তথ্য প্রকাশিত হয়েছে সেই পরিসংখ্যান থেকে এ...

Weather Report : বৃষ্টি থেকে মুক্তি নেই, উত্তরবঙ্গে সতর্কতা জারি! দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

রবিবারও সেই পরিস্থিতি বদল হবে না বলেই জানিয়ে দিল আবহাওয়া দফতর। তবে দাপট কমতে পারে বৃষ্টির। রাজ্যজুড়ে গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে। রবিবারও সেই পরিস্থিতি বদল হবে না বলেই জানিয়ে দিল আবহাওয়া দফতর। তবে দাপট কমতে পারে বৃষ্টির। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, হালকা ও মাঝারি ধরণের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ও বেশ কয়েকটি জেলায়। অন্যদিকে, উত্তরবঙ্গে এদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে। জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী কয়েকদিন তাপমাত্রার বিশাল কিছু পরিবর্তন হবে না বলেই জানান হয়েছে আলিপুর আবহাওয়া অফিসের তরফে৷ তবে আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত ন...

সমীক্ষায় বলছেন , তিন মাসেই কমে যেতে পারে কোনও কোনও টিকার প্রভাব !

করোনা আটকাতে কোন টিকা নেবেন, তা নিয়ে এখনও সংশয়ে রয়েছেন বহু মানুষ। অনেকেরই প্রশ্ন, কোন করোনা টিকার ক্ষমতা সবচেয়ে বেশি। এরই মধ্যে উঠে এল এমন এক তথ্য, যা উদ্বেগ বাড়িয়েছে বিজ্ঞানীদের। ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার টিকার ক্ষমতা অনেকের শরীরেই দ্রুত কমে যাচ্ছে। এমনই বলছে হালের সমীক্ষা। সম্প্রতি ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’-এর তরফে একটি সমীক্ষা চালানো হয়। কোন টিকার অ্যান্টিবডি শরীরে কত দিন থাকছে, তা পরীক্ষা করে দেখেছেন এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। দেখা গিয়েছে, ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার দু’টি করে টিকা নেওয়ার পরে ছয় সপ্তাহের মাথায় এসে অ্যান্টিবডির পরিমাণ কমতে শুরু করে। ১০ সপ্তাহের মাথায় এসে অনেকের ক্ষেত্রেই তা নেমে আসে ৫০ শতাংশে। ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’-এর গবেষণাপত্রটি ‘ল্যানসেট’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে ৬০০ জন স্বেচ্ছাসেবীকে নিয়ে এই সমীক্ষাটি চালানো হয়। সেই দলে নানা বয়সের স্বেচ্ছাসেবীরা ছিলেন। ছিলেন কোনও অসুস্থতার লক্ষণ না থাকা মানুষ, আবার নানা ধরনের অসুখে ভুগছেন এমন মানুষও। কমবেশি সকলের ক্ষেত্রেই অ্যান্টিবডির পরিমাণ দ্রুত কমেছে। এমনটাই দেখিয়েছে সমীক্ষাটি। ভারতে এখনও ফাইজারের টিক...

কফি ছাড়া দিন শুরু হয় না? এর কী প্রভাব পড়তে পারে জানেন কী!

অনেকের দিনই শুরু হয় না এক কাপ গরম গরম কফি না পেলে। তাতেই যেন দিনের কাজ শুরু করার শক্তি থেকে ইচ্ছা, সব পাওয়া যায়। কিন্তু কেন এমন হয়? তা নিয়েই হয়েছে গবেষণা। এক পেয়ালা গরম পানীয় কী প্রভাব ফেলে মস্তিষ্কের উপরে, জানতে পেরেছেন বিজ্ঞানীরা। পর্তুগালের মিনহো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি সমীক্ষা চালান। তাতে দেখা যায়, যারা দিনে ৩-৫ কাপ কফি খায়, তাদের কাজে মনোনিবেশ করতে সুবিধা হয়। স্মৃতিশক্তিও তাদের অন্যদের তুলনায় বেশি। যে কোনও নতুন কাজ অনেক সহজে ধরে ফেলতে পারে তারা। মস্তিষ্কের সঙ্গে কফির সম্পর্ক বুঝতেই চালানো হয় এই সমীক্ষা। দু’টি দল তৈরি করা হয়। একদল রোজ বেশ কয়েক কাপ করে কফি খায়। অন্য দলটি কফি খায় না। সেই সমীক্ষায় গবেষকরা দেখতে পান, কফি নির্ভর দলের সদস্যদের নিজেদের ভাবনাচিন্তার উপরে নিয়ন্ত্রণ অনেক বেশি। কাজের মাঝে অন্য দিকে মন উড়ে যাওয়ার সমস্যা কম হয় তাদের। কফি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার কাজ শুরু হয়ে যায় বলেও লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা। এর আগেও বিভিন্ন গবেষণায় প্রকাশিত হয়েছে যে, কফির প্রভাবে ডায়াবিটিসের আশঙ্কা কমে। তার জন্য কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকে অ্যালঝাইমার্স ডিজিজের আশঙ্কাও। পাশাপাশি,...

জলের বোতল সহজে পরিষ্কার করবেন কী করে? প্লাস্টিক, কাচ এবং ধাতুর জলের বোতল সহজে পরিষ্কার করুন!

জলের বোতল আমরা প্রত্যেক দিন পরিষ্কার করি না। কিন্তু দীর্ঘ দিন ধরে জল রাখতে রাখতে বোতলে জলের দাগ হয়ে যায়, নোংরা জমে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে শ্যাওলাও পড়ে যায়। তাই মাঝে মাঝেই বোতলগুলি ভাল করে পরিষ্কার করা প্রয়োজন। আগে প্লাস্টিকের বোতলে জল রাখার চল অনেক বেশি ছিল। কিন্তু মানুষ এখন একটু সচেতন হয়েছেন। প্লাস্টিকের বোতল দীর্ঘ দিন ব্যবহার করার ক্ষতিকর দিকগুলি তাঁদের অজানা নয়। স্টিল বা তামার বোতলে জল রাখার অভ্যাস করছেন এখন অনেকেই। তবে স্টিল বা তামার বোতলের দাম ভালই পড়ে। তাই বাজেট কম থাকলে ভাল কাচের বোতলেও জল রাখা যায়। পো়ড়ামাটির বোতলে জল রাখতে পারলে সবচেয়ে ভাল। কিন্তু এখন আর আগের মতো মাটির পাত্রে জল রাখার চল সে ভাবে নেই। তবে সব রকমের বোতল পরিষ্কার করার পদ্ধতি আলাদা। কাঁচের বোতল হলে লেবু ঘষে কিছুক্ষণ রেখে দিতে পারেন। তারপর ধুয়ে ফেলুন। লেবুর রস ব্যবহার করে খোসাগুলি ফেলবেন না। সেই খোসা জমিয়ে রেখে দিন। কাচের বোতল ধোয়ার আগে বোতলে ঘষে পরিষ্কার করে নিন। তবে এগুলি চওড়া মুখের পাত্র হলে তবেই সম্ভব। সাধারণ বোতল হলে ভিনিগার আর জলের মিশ্রণ বানিয়ে বোতলে ভরে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে পারেন। তারপর একট...

মমতা কী কী বললেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে !

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পড়ুয়াদের একজোট হওয়ার বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বক্তৃতায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে ছাত্রযুবদের উদ্দেশে তিনি বলেন, ‘‘বাংলাই পথ দেখাক। সর্বভারতীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিক তৃণমূল ছাত্র পরিষদ। সারা দেশে যোগাযোগ গড়ে তুলুক ছাত্রছাত্রীরা।’’ সেই সঙ্গে ছাত্রযুবদের জন্য ‘সবুজ সাথী’ থেকে ১০ লক্ষ টাকার ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’-সহ যে সব প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফে, তার খতিয়ানও তুলে ধরেন মমতা। বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘‘এই সরকার দানবিক, অমানবিক। সারা দেশেই পড়ুয়াদের কণ্ঠরোধ করা হচ্ছে। আমাদের মাথায় রাখতে হবে, শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। রাজনীতিতে তরুণদের অংশগ্রহণে আরও জোর দিতে হবে আমাদের।’’ তিনি আরও বলেন, ‘‘পকেটে একটা নেংটি ইঁদুর ঢুকিয়ে রেখেছো। ওটা তোমার নিজের পকেটই কেটে দেবে। ইডি একটা কাগজ পাঠাবে, আমি বস্তা ভরে কাগজ পাঠাব। এমন প্রতিহিংসাপরায়ণ রাজনীতি কখনও দেখিনি। আমরা এমন রাজনীতি করি না। তোমার দলের বিরুদ্ধে কতটা পদক্ষেপ করেছ? উত্তরপ্রদেশে হাথরসের ঘটনায় মানবাধিকার কমিশন পাঠিয়ে...

মমতার দফতরে ইন্টার্ন পদে নিয়োগ, ৫০০ পড়ুয়াকে কাজের শেষে সার্টিফিকেট দেবে রাজ্য ঘোষণা করল ।

পড়ুয়াদের থেকে বাছাই ৫০০ জনকে নিয়োগ করা হবে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে। শনিবার এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোন স্তরের পড়ুয়াদের এই সুযোগ মিলবে তা স্পষ্ট করেননি তিনি। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ভার্চুয়াল সমাবেশে সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। মমতা জানিয়েছেন, আগামী দিনে সিএমও-তে ইন্টার্ন নেওয়া হবে। প্রতি বছর বাছাই ৫০০ জন পড়ুয়াকে নিয়োগ করা হবে। মূলত ফিল্ডে কাজ করবেন ওই ইন্টার্নরা। কাজ শেষে সকলকে দেওয়া হবে শংসাপত্র, যা ছাত্রদের ভবিষ্যত গড়তে কাজে লাগবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আগামী দিনে ওই ছাত্রছাত্রীদের জীবনের পথে চলতে যাতে সুবিধা হয় তা মাথায় রেখেই এই প্রশিক্ষণ দেওয়ার ভাবনা সরকারের।’’ মমতার কথা অনুযায়ী, রাজ্যের সব জেলা থেকেই ৫০০ জন ছাত্রছাত্রীকে ইন্টার্ন পদে নিয়োগের জন্য বাছা হবে। এক বছরের জন্য কাজের সুযোগ পাবেন তাঁরা। প্রতিবছর নতুন এক দল পড়ুয়াকে বেছে নেওয়া হবে। শনিবার মমতা বলেছেন, ‘‘সিএমও-তে প্রতিবছর ৫০০ ইন্টার্ন নেব। যাঁরা উন্নয়নের কাজ দেখবে। তাঁদের একটা শংসাপত্র দেব। তা চাকরিজীবনে কাজে লাগবে। ‘সিএমও-র ডেভলপমেন...

ধর্মঘটেও বহু পাম্প খুলতে পারে রাজ্যে জানা গেছে !

আগামী মঙ্গলবার, ৩১ অগস্ট রাজ্যে যে পেট্রল পাম্প ধর্মঘট হওয়ার কথা, তাকে ঘিরে মতভেদ তৈরি হল পাম্প ডিলারদের মধ্যেই। ফলে ওই দিন ধর্মঘট হলেও, রাজ্যের প্রায় অর্ধেক পাম্প খোলা থাকছে। বর্ষায় পেট্রলে ইথানল মিশ্রণ বন্ধ রাখা (যাতে ক্রেতাদের তরফে এই সময় তেলে জল মেশার অভিযোগ না-ওঠে), ‘ফ্লো মিটার’ (তেল বা গ্যাসের পরিমাণ মাপার যন্ত্র) মারফত তেল বণ্টন ও কমিশন বৃদ্ধির দাবিতে ধর্মঘট ডেকেছে তিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ডিলারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউবিপিডিএ)। কিন্তু অতিমারির আবহে এখনই এত বড় সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি আসেনি বলে দাবি করে তাতে শামিল না-হওয়ার কথা জানিয়েছে ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরাম (আইডিএফ)। ফলে রাজ্যে প্রায় অর্ধেক পাম্পই সে দিন খোলা থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, খাদ্য ও ক্রেতা সুরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র সচিব এবং আইওসি-কেও তা জানিয়েছে তারা। ধর্মঘট প্রসঙ্গে আইডিএফ-এর প্রেসিডেন্ট জন মুখোপাধ্যায়ের দাবি, সমস্যাগুলি দীর্ঘ দিনের। কিন্তু যত অসুবিধাই থাকুক না কেন, করোনার সময় পাম্প বন্ধ রেখে মানুষের দুর্ভোগ আরও বাড়ানোর পক্ষপাতী নন তাঁরা। বিশেষত...

চলো একটু ঘুড়ে আসি কাঞ্চনজঙ্ঘা বর্ননা ।

তাপসী ভূত বিশ্বাস করে না ঠিকই, কিন্তু সেটা খাস কলকাতায় বসে। এখন উত্তর সিকিমের এই প্রত্যন্ত গ্রাম— একে গ্রাম বলাও ভুল হবে, পাহাড়তলির ওপর ইতস্তত ছড়িয়ে থাকা কয়েকটা কাঠের বাড়ি— যেখানে সাঁঝবেলাতেই নিঝুম রাত নেমে এসেছে, এখানে ওর কেমন একটা ভয়-ভয় করছে। তার ওপর বাইরে অঝোরে বৃষ্টি হয়েই চলেছে। এই অঞ্চলে এই একটাই হোম-স্টে সদ্য খুলেছে। সাকুল্যে চারটি ঘর। এখন এই ভরা বর্ষায় কেউ আসে না সাধারণত। যদি হঠাৎ রঞ্জনের অ্যাডভোকেট বন্ধু তমালের ফোন না পেত, তা হলে তাপসীও আসত না। অফিসে একটা জরুরি মিটিং চলছিল, তখনই আসে ফোনটা। মিটিং চলাকালীন খুব জরুরি না হলে ও কোনও ব্যক্তিগত ফোন ধরে না, তাই ‘মিটিংয়ে আছি, পরে ফোন করছি’ মেসেজ দিয়ে কেটে দিয়েছিল। পরে ফোন করতে তমাল কোনও ভণিতা না করে ওকে জানায় যে, রঞ্জন এখন অফিসের ট্যুরে দিল্লিতে নেই, মণিকার সঙ্গে গোয়ায় ছুটি কাটাতে গেছে। ওরা ফিরে এসে বিয়ে করতে চায়। তমালকে দায়িত্ব দিয়ে গেছে ডিভোর্সের শর্তাবলি তাপসীর সঙ্গে ফাইনাল করে রাখতে। রঞ্জন উদার ভাবে বলেছে, তাপসীর সব ন্যায্য দাবি ও মেনে নেবে, প্রকৃত ভদ্রলোকের মতো। তমাল কথা বলছিল পারিবারিক বন্ধু হিসেবে নয়, এক জন ল’ইয়ার হিসেবে। এতই ...

শ্রমিকদের দাবি !

অতিমারি সময়ে বিশেষ ভাতা দেওয়া এবং তিন মাসের মধ্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের যাবতীয় প্রাপ্য সুবিধা চালু করা-সহ দাবি-দাওয়া নিয়ে পথে নামল নির্মাণ শ্রমিকদের সংগঠন। নব মহাকরণের সামনে শুক্রবার বিক্ষোভ-সভা করল এআইসিসিটিইউ-এর অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ গৃহ ও অন্যান্য শ্রমিক কর্মচারী ইউনিয়ন। দাবিপত্র দেওয়া হল শ্রমমন্ত্রী বেচারাম মান্নার কাছে। প্রতিনিধিদলে ছিলেন এআইসিসিটিইউ-এর রাজ্য সভাপতি অতনু চক্রবর্তী, নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা কিশোর সরকার প্রমুখ। দাবিগুলির সুষ্ঠু নিষ্পত্তি করা হবে বলে আশ্বাস দিয়েছেন শ্রমমন্ত্রী।

কাঁঠাল খেয়ে বীজ ফেলে দেন? জেনে নিন, এই বীজ খাওয়া কেন প্রয়োজন!

গ্রীষ্মকালে নানা ধরনের ফলই ওঠে। আমের রাজকীয় উপস্থিতিতে সে সবের কথা অনেক সময়ে আলোচনায় কম আসে। কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রাখতে গেলে আর একটি গরমের ফলকে একটুও অবহেলা করলে চলবে না। কীসের কথা হচ্ছে বলুন তো? ঠিকই ধরেছেন। কাঁঠাল! কাঠালের কথা শুনে একদলের নাক-মুখ এক্কেবারে কুঁচকে গিয়েছে। আর এক দলের হাসি মুখ। কাঁঠাল নিয়ে যে কোনও চর্চা এমনই হয়। কেউ এই ফল খুব পছন্দ করবেন, আর কেউ এর গন্ধ পেলে সে বাড়িতে আর ঢুকবেনই না। কিন্তু তাতে কাঁঠালের খাদ্যগুণ কমে না। তবে যাঁরা এই ফলটি পছন্দ করেন না, তাঁদের জন্যও একটি উপায় রয়েছে। তা হল কাঁঠালের বীজ। তাতে নেই কাঁঠালের গন্ধ। এ দিকে খাদ্যগুণে ভরপুর। ঘরে কাঁঠাল ঢোকাতে না চাইলেও অসুবিধা নেই। বাজারে আলাদা করেও কিনতে পাওয়া যায় কাঁঠালের বীজ। কী কী গুণ আছে কাঁঠালের বীজে? ১) খাদ্যের নানা উপাদান একসঙ্গে প্রবেশ করবে শরীরে। ক্যালশিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি, প্রোটিন— সব আছে এই খাবারে। সঙ্গে আছে প্রচুর পরিমাণ আয়রন। রক্তাল্পতার সমস্যা থাকলে এই বীজ খাওয়া অতি জরুরি। ২) ফাইবারের পরিমাণ অনেকটাই থাকে কাঁঠালের বীজে। তার প্রভাবে কোলেস্টেরল কমে। সঙ্গে হজমের সুবিধাও...

জ্বর হয়েছে? ডেঙ্গি না কি কোভিড, জেনে নিন তারাতাড়ি!

ভাদ্রমাসে গুমোট গরম আবার আচমকা ঝেঁপে বৃষ্টি। তাতে মাঝে মধ্যেই জ্বর। জ্বর হলেই আবার কোভিডের আতঙ্ক। কিন্তু সত্যিই কি কোভিড হয়েছে? না কি ডেঙ্গি হল? বুঝবেন কী ভাবে? শরতের শুরুতে জ্বরের প্রকোপ কিছুটা বাড়ে। জ্বর কোনও রোগ নয়, রোগের উপসর্গ। কোনও সংক্রমণ হলে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিয়ে জীবাণু তাড়ানোর চেষ্টা করে। তাই জ্বর হয়। বেলেঘাটা আই ডি হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ যোগীরাজ রায় জানালেন, ইদানীং কোভিডের পাশাপাশি মশাবাহিত রোগ ডেঙ্গি বা ম্যালেরিয়ার কারণে জ্বরের প্রকোপ বেড়েছে। অতিমারির ভয়ে জ্বর এলে অনেকেই কোভিড পরীক্ষা করাচ্ছেন। কিন্তু সকলের তো কোভিড হচ্ছে না। অন্য কোনও অসুখ হয়েছে কি না, কী করে বুঝবেন? ‘‘ডেঙ্গি ও কোভিডের জ্বরের কিছু তফাৎ আছে। একটু সচেতন হলেই দুই জ্বরকে আলাদা করা খুব কঠিন নয়,’’ বললেন যোগীরাজ। ডেঙ্গি হলে বিভিন্ন গাঁট-সহ শরীর জুড়ে খুব ব্যথা হয়। তাই আগে ডেঙ্গির প্রচলিত নাম ছিল হাড়ভাঙ্গা জ্বর। সঙ্গে শরীরের বিভিন্ন অংশের ত্বক লাল হয়ে প্রদাহ হতে পারে। কোভিড জ্বরেও গা-হাত-পায়ে ব্যথা হতে পারে। তবে ডেঙ্গির তুলনায় কম। করোনায় ত্বক লাল হয়ে প্রদাহও বিশেষ হ...